বিশ্বজুড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাড়ছে এআই-চালিত সাইবার হামলা
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থাকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সাইবার হামলা বাড়াচ্ছে অপরাধীরা। এআই ব্যবহার করে এসব হামলা আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে পরিচালনা করা হচ্ছে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ফিনল্যান্ডের সরকারি সম্প্রচার মাধ্যম ইয়েলে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সাইবার হুমকির মাত্রা অনেক বেশি। এর মধ্যে ফিশিং, র্যানসমওয়্যার, অ্যাকাউন্ট চুরি এবং সাপ্লাই-চেইন হামলার মতো বিষয়গুলো সবচেয়ে সাধারণ বিপদ হিসেবে দেখা দিয়েছে। ফিনল্যান্ডের সাইবার নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেনসোফিউশন-এর প্রধান গবেষণা কর্মকর্তা মিকো হিপোনেন সম্প্রচার মাধ্যমটিকে জানান, এআই সাইবার অপরাধকে আরও দক্ষ করে তুলেছে। অপরাধীরা এখন ম্যালওয়্যার তৈরি, ফিশিং ইমেইল লেখা, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হামলার কিছু অংশ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে এআই ব্যবহার করছে।
তিনি বলেন, ‘বেশিরভাগ ফিনিশ নাগরিকের চেয়ে এআই ভালো ফিনিশ ভাষা লিখতে পারে।’
এমনকি ফিনল্যান্ডের জটিল ভাষাও আর অনলাইনে প্রতারণার ক্ষেত্রে কোনো বাধা নয় বলে তিনি সতর্ক করেন।
ফিনল্যান্ডের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি-এফআই) মহাপরিচালক আনসি কারকাইনেন জানান, এআইয়ের কারণে হামলাগুলো এখন অনেক সহজ, সাশ্রয়ী এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। বিশেষ করে যখন অপরাধীরা বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের পরিচয় দেয়, তখন এই ঝুঁকি আরও বাড়ে।
তবে তিনি উল্লেখ করেন, এই ক্রমবর্ধমান হুমকির পেছনে শুধু এআই দায়ী নয়। আর্থিক উদ্দেশ্য, দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং ইন্টারনেট-সংযুক্ত সিস্টেমের সংখ্যা বৃদ্ধিও এর অন্যতম কারণ।
সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস-এর এক প্রতিবেদনে দেখা যায়, গত বছরের জুনের তুলনায় ফিনল্যান্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাইবার হামলা বেড়েছে। প্রতিষ্ঠানটি জানায়, শিক্ষা, গবেষণা, জনপ্রশাসন এবং টেলিযোগাযোগ খাত সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, প্রতিষ্ঠানগুলোর উচিত আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। এর মধ্যে সফটওয়্যার হালনাগাদ রাখা, ডিভাইস ও সিস্টেম পর্যবেক্ষণ করা এবং নির্ভরযোগ্য ব্যাকআপ রাখা অন্তর্ভুক্ত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.