সময়ের অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকি ডিমেনশিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ আমাদের সময়ের অন্যতম বড় স্বাস্থ্য ও সামাজিক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। এই রোগের ঝুঁকি কমাতে জাতিসংঘের এই সংস্থাটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সংস্থাটির দাবি, জীবনযাপনের ক্ষতিকর অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে ৪৫ শতাংশ পর্যন্ত ডিমেনশিয়া প্রতিরোধ করা সম্ভব।

বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তেদরোস বলেন, বিশ্বজুড়ে ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ ডিমেনশিয়ায় ভুগছেন। প্রতি বছর নতুন করে প্রায় ১ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। তিনি উল্লেখ করেন, ডিমেনশিয়ায় আক্রান্তদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশই অ্যালজাইমার্স রোগে ভুগছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘ডিমেনশিয়ার কোনো নিরাময় নেই। তবে তামাক ও অ্যালকোহল সেবন, একাকীত্ব, শারীরিক নিষ্ক্রিয়তা এবং বায়ুদূষণের মতো ঝুঁকির কারণগুলো এড়িয়ে চলার মাধ্যমে এটি প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্রবণশক্তি হ্রাসের চিকিৎসা করার মাধ্যমেও এর ঝুঁকি কমানো যায়।’
ডব্লিউএইচও-এর হালনাগাদ নির্দেশিকায় বলা হয়েছে, পরিবর্তনযোগ্য কারণগুলো মোকাবিলার মাধ্যমে ডিমেনশিয়ার ঝুঁকি ৪৫ শতাংশ পর্যন্ত কমানো বা বিলম্বিত করা যেতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে তামাক ও অ্যালকোহল সেবন, একাকীত্ব, শারীরিক নিষ্ক্রিয়তা, বায়ুদূষণ এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ।
মানুষের জীবনচক্রে বুদ্ধিবৃত্তিক অবক্ষয় রোধ বা বিলম্বিত করতে দেশগুলোকে সহায়তা করার জন্য সংস্থাটি প্রমাণভিত্তিক বিভিন্ন সুপারিশ করেছে। এসব সুপারিশের মধ্যে রয়েছে শারীরিক কার্যকলাপ বৃদ্ধি, তামাক বর্জন, অ্যালকোহল সেবন সীমিত করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা, বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকা।
নির্দেশিকায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণেরও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ডিমেনশিয়ার ঝুঁকি কমানোর কৌশল হিসেবে শ্রবণযন্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং অসংক্রামক রোগ, সুস্থ বার্ধক্য ও কমিউনিটি স্বাস্থ্য কর্মসূচিতে ডিমেনশিয়া প্রতিরোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তেদরোস। মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায় শুধুমাত্র স্বাস্থ্য খাতের বাইরেও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে জোর দেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.