আপনি পড়ছেন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় নতুন করে ইবোলায় আক্রান্তদের ৮০ শতাংশেরও বেশি রোগীর খোঁজ মিলছে পরিচিত কন্ট্যাক্ট তালিকার বাইরে। এর মাধ্যমে ইবোলার সংক্রমণের চেইন বা ধারাবাহিকতা যে এখনো শনাক্ত করা যাচ্ছে না, সেটিই স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস বৃহস্পতিবার এ তথ্য জানান।

কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, ৮০ শতাংশ রোগীই কন্ট্যাক্ট তালিকার বাইরে
ইবোলা মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা

দুই মাস আগে শুরু হওয়া এই প্রাদুর্ভাব এরই মধ্যে রেকর্ড অনুযায়ী ইবোলার ‘তৃতীয় বৃহত্তম’ প্রাদুর্ভাবে পরিণত হয়েছে। পূর্ববর্তী যেকোনো মহামারির চেয়ে এবার ইবোলা সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান জানান, এখন পর্যন্ত ২ হাজার ৭৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং মারা গেছেন ৭৯৬ জন। কঙ্গোয় ২০১৮-২০১৯ সালের প্রাদুর্ভাবের সময় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২ হাজারে পৌঁছাতে ১০ মাসের বেশি সময় লেগেছিল।

ইতুরি প্রদেশে ইবোলার তীব্র সংক্রমণ ডব্লিউএইচওর জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে জানান তেদ্রোস। তিনি উল্লেখ করেন, মারা যাওয়া ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশই এমন যারা স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসা নেননি।

পরিস্থিতি খারাপ হলেও বেশ কিছু অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। ল্যাবরেটরির সংখ্যা এক থেকে বাড়িয়ে ১৬টি করা হয়েছে, চিকিৎসার জন্য শয্যা সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং কন্ট্যাক্ট ফলোআপের হার প্রায় ৮০ শতাংশে উন্নীত হয়েছে।

ভ্যাকসিন ও চিকিৎসার ক্লিনিক্যাল ট্রায়ালের কথাও জানান তিনি। এর মধ্যে রয়েছে চ্যাডক্স১ (ChAdOx1) ভ্যাকসিন, যার প্রথম সুরক্ষা ট্রায়াল সোমবার শুরু হয়েছে। এছাড়া মনোক্লোনাল অ্যান্টিবডি এমবিপি১৩৪, রেমডেসিভির এবং অ্যান্টিভাইরাল ওবেলডেসিভিরের ট্রায়াল চলছে।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘অনুমোদিত ভ্যাকসিন এবং চিকিৎসা ছাড়াই ৩৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এটি প্রমাণ করে যে প্রাথমিক রোগ নির্ণয় এবং নিরাপদ যত্নের মাধ্যমে এই রোগ থেকে বেঁচে ফেরা এবং একে থামানো সম্ভব।’

প্রাদুর্ভাবের বিস্তার মোকাবিলার গতিকে ছাড়িয়ে যাচ্ছে বলে সতর্ক করে তিনি ৪০ কোটি ডলারের বেশি তহবিলের ঘাটতি পূরণে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান।

তেদ্রোস বলেন, ‘এটি কোনো দাতব্য কাজ নয়, এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বিনিয়োগ।’

প্রভাবিত এলাকাগুলোতে সশস্ত্র সংঘাতের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তেদ্রোস জানান, বুধবার বুনিয়ার একটি চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

উগান্ডার বিষয়ে তিনি জানান, সেখানকার সর্বশেষ নিশ্চিত আক্রান্ত রোগীকে আজ ছাড়পত্র দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশটিতে প্রাদুর্ভাব শেষের ৪২ দিনের ক্ষণগণনা শুরু হলো। উগান্ডায় মোট ২০ জন আক্রান্ত এবং দুজনের মৃত্যু হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.