প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স পাচ্ছে ইউক্রেন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, চলতি মাসের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের সময় দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছিল।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে আমরা আঙ্কারায় আলোচনা শুরু করেছিলাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আরও বেশি ও দ্রুত এই ব্যবস্থা প্রয়োজন।’
হোয়াইট হাউসে তাদের বৈঠকের সময় ট্রাম্প এই অনুরোধে সম্মতি দিয়েছেন।
জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আজ আমাদের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। তিনি আমাদের লাইসেন্স দেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন।’
ইউক্রেনের নেতা আরও জানান, সম্ভাব্য যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা করতে তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমি আশা করি আমরা যৌথভাবে উৎপাদন করব। এটি খুবই গুরুত্বপূর্ণ।’
এর আগে মঙ্গলবার মার্কিন ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, তিনি ট্রাম্প ও মার্কিন সিনেটরদের সঙ্গে ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষা চাহিদার বিষয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘প্রকৃত সমস্যা হলো অ্যান্টি-ব্যালিস্টিক ব্যবস্থা এবং অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অবশ্যই, আমাদের যা প্রয়োজন তা আমি জানিয়েছি। আজ প্রেসিডেন্টের সঙ্গেও বিষয়টি শেয়ার করেছি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.