আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে একযোগে হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চালানো যৌথ এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ওয়াশিংটন ও রিয়াদের। খবর আল জাজিরার

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ হামলায় নিহত ৮
সৌদি আরামকো শোধনাগারে হামলার পর ধোঁয়া উঠছে

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় নিহত আটজন দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদস্য। নিনেভেহে পিএমএফের কমান্ড জানিয়েছে, হামলায় চার সদস্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশে মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নির্ভুল হামলা চালানো হয়।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে চালানো ৩০টির বেশি ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকের পূর্বাঞ্চলে একাধিক অস্ত্র ও রসদসংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। আইআরজিসির এসব হামলা ছিল অযৌক্তিক এবং ব্যর্থ।

সেন্টকম জানায়, গত ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছয় শতাধিক হামলার চেষ্টা চালিয়েছে। তারা সতর্ক করে বলেছে, আইআরজিসি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরও জবাব দেবে।

ইরাকে হামলার তথ্য নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, গত সোমবার ও মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া ড্রোন প্রতিহত করা হয়েছিল। এসব ড্রোন ইরাকের ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা ছুড়েছিল।

তিনি আরও বলেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকার এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এসব যৌথ অভিযান চালানো হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি উত্তেজনা বাড়াতে চায় না। তবে ভবিষ্যতে যেকোনও হামলার জবাব দেওয়া হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ইরাকে চালানো যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের চালানো ড্রোন হামলায় সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবে কোনো ধরনের হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে, এমন একজন সামরিক কর্মকর্তা ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, সৌদি আরবে অবস্থিত লক্ষ্যবস্তুর দিকে অন্যান্য দেশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তেহরান দৃঢ়ভাবে অস্বীকার করছে।

তিনি আরও বলেন, এ অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের দায়ভার ইরানের ওপর চাপানোটা বড় ধরনের ভুল। আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতার অভাব থেকেই এমনটা করা হচ্ছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে জ্বালানি তেলের অবকাঠামোয় ড্রোন হামলা এবং ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের দায়ী করার পর তেহরান এমন প্রতিক্রিয়া দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.