আশ্রয়প্রার্থীদের সরাসরি ডিপোর্টেশন কোর্টে পাঠাতে পারে ট্রাম্প প্রশাসন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে লাখ লাখ আশ্রয়প্রার্থীকে সরাসরি ইমিগ্রেশন বা অভিবাসন আদালতে পাঠানোর নতুন একটি নিয়ম চালু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে এই আশ্রয়প্রার্থীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হতে পারে। মূলত ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলার জট কমাতেই মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) প্রণীত নতুন এই নিয়মের নাম দেওয়া হয়েছে ‘অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম রেফারেলস উইদাউট ইন্টারভিউ।’ কোনো ধরনের পূর্ব নোটিশ বা মতামতের সুযোগ না দিয়েই নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। এর ফলে ইউএসসিআইএস-এ ঝুলে থাকা ১৪ লাখ আশ্রয়প্রার্থীর মামলার প্রায় এক-তৃতীয়াংশ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
আগে অনেক আশ্রয়প্রার্থী ইউএসসিআইএস-এর একজন কর্মকর্তার কাছে তাদের দাবি তুলে ধরার সুযোগ পেতেন। সেখানে আবেদন বাতিল হলে তাদের ইমিগ্রেশন আদালতে পাঠানো হতো অথবা আইনি মর্যাদা পাওয়ার জন্য তারা লড়াই চালিয়ে যেতে পারতেন। কিন্তু নতুন নিয়মের অধীনে প্রায় ৪ লাখ ৪৪ হাজার ৭২৪টি মামলা সরাসরি ইমিগ্রেশন বিচারকদের কাছে হস্তান্তর করা হতে পারে। এখন থেকে এই বিচারকরা কোনো শুনানি ছাড়াই কিছু মামলা খারিজ করে দেওয়ার বাড়তি ক্ষমতা পেয়েছেন।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আশ্রয় ব্যবস্থা বর্তমানে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈধ সুরক্ষার দাবির বদলে সময়ক্ষেপণ এবং কাজের অনুমতি পাওয়ার জন্যই এই ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে তারা দাবি করে।
এই পদক্ষেপটি মূলত মার্কিন আশ্রয় নীতি ঢেলে সাজানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ। ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়ের সুযোগ সীমিত করেছেন। একইসঙ্গে বৈধভাবে প্রবেশ করে পরে আশ্রয়ের আবেদন করা অভিবাসীসহ দেশের ভেতরে অবস্থানরতদের বিরুদ্ধেও আইন প্রয়োগ কঠোর করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.