অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান: ১৫ ফিলিস্তিনি আটক, বাড়িঘরে অগ্নিসংযোগ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের (সেটলার) হামলা ও আগ্রাসন অব্যাহত রয়েছে। মঙ্গলবার ও বুধবার পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনিদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও অপহরণের মতো ঘটনাও ঘটিয়েছে ইসরায়েলি দখলদাররা।

স্থানীয় সূত্রগুলো আনাদোলুকে জানায়, বুধবার নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আল-শারকিয়া গ্রামে ৫০ জনেরও বেশি ইসরায়েলি সেনা সামরিক যান নিয়ে অভিযান চালায়। তারা কয়েক ডজন বাড়িতে তল্লাশি চালায় এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। এ ছাড়া গ্রামটির সব প্রবেশপথ বন্ধ করে দিয়ে আশপাশের এলাকা থেকে এটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়।
নাবলুসের বিভিন্ন শহর ও গ্রাম থেকে ১১ জন ফিলিস্তিনিকে আটক করা হয়। এ ছাড়া তুলকারেমের ফারুন ও সাইদা শহর থেকে দুজন, রামাল্লার উত্তরের আল-জালাজোন শরণার্থী শিবির থেকে একজন এবং জেনিনের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে আরও এক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। জেনিনে আটকের সময় ওই ফিলিস্তিনির বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
অন্যদিকে, মঙ্গলবার বেথলেহেমের পূর্বে আবু নজিম এলাকায় এক ফিলিস্তিনি পরিবারের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, তারা ওই বাড়ি থেকে পরিবারের আট সদস্যকে নিরাপদে উদ্ধার করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, হামলার সময় দখলদাররা একটি ফিলিস্তিনি গাড়িতেও আগুন দেয়।
ওয়াফা আরও জানায়, হেব্রনের পশ্চিমে বেইত উলা শহরের কাছে একটি গাড়ি ভাঙচুর করার পর দুই ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরায়েলি দখলদাররা।
ফিলিস্তিনিদের অভিযোগ, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সুরক্ষা দিচ্ছে। ফিলিস্তিনি সূত্রমতে, শুক্রবার নাবলুসের কাছে তেল শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় দখলদারদের হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার পর থেকে এই উত্তেজনা আরও বেড়েছে।
ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার আহত এবং প্রায় ২৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধে ফিলিস্তিনিদের ওপর ৩ হাজার ৪৮৮টি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি ফাঁড়িতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি দখলদার বসবাস করছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.