কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ মুদ্রিত বই কিনে সেগুলো স্ক্যান করছে ই-কমার্স জায়ান্ট আমাজন। স্ক্যানিংয়ের কাজ দ্রুত করতে বইগুলোর বাঁধাই খুলে ফেলা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে মূল বইগুলো পুরোপুরি ধ্বংস করা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার এক অনুসন্ধানী প্রতিবেদনে সোমবার এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

অ্যামাজনের বই স্ক্যান ও নষ্ট করার তথ্য ফাঁস করল এয়ারট্যাগ
আমাজন ও ওপেনএআইয়ের লোগো

অনুসন্ধানে দেখা যায়, বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলো থেকে পাইকারিভাবে কেনা বই যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অবস্থিত আমাজনের একটি গুদামে পাঠানো হয়। সেখানে কর্মরত কর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কর্মীরা বইয়ের বাঁধাই আলাদা করে দ্রুত পৃষ্ঠাগুলো স্ক্যান করেন এবং পুরো প্রক্রিয়া শেষে বইগুলো নষ্ট করে ফেলা হয়।

অনুসন্ধানটির সত্যতা যাচাইয়ে একজন বই বিক্রেতার সহায়তায় প্রায় এক হাজার বইয়ের একটি অর্ডারের ভেতর একটি অ্যাপল এয়ারট্যাগ ট্র্যাকিং ডিভাইস লুকিয়ে রাখা হয়েছিল। ট্র্যাকিং ডিভাইসের সূত্র ধরে বইটির অবস্থান লাস ভেগাসে আমাজনের ‘এলএএস৮’ গুদামে শনাক্ত করা হয়, যেখানে ‘ভিজিটি৩’ নামের একটি বিশেষ প্রকল্প পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মীরা জানান, সেখানে প্রতিদিন বিপুল বইয়ের চালান আসে এবং দ্রুত স্ক্যান করার জন্য বাঁধাই কেটে পৃষ্ঠা আলাদা করা হয়।

এ বিষয়ে আমাজনের এক মুখপাত্র বলেন, ‘গ্রাহকদের ব্যবহৃত পণ্য ও সেবার মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তি বিকাশের অংশ হিসেবেই আমাজন বাণিজ্যিক চ্যানেলগুলোর মাধ্যমে বই সংগ্রহ করে থাকে।’

প্রতিবেদনে বলা হয়, এআই প্রশিক্ষণে নির্ভরযোগ্য ডেটার ক্রমবর্ধমান চাহিদার কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মুদ্রিত বইয়ে এমন বিপুল পরিমাণ তথ্য থাকে, যা অনলাইনে সহজে পাওয়া যায় না। বিশেষ করে জেনারেটিভ এআই প্রযুক্তি সহজলভ্য হওয়ার আগের বইগুলোর গুরুত্ব অনেক বেশি, কারণ সেগুলোতে এআই-নির্মিত কৃত্রিম লেখার ঝুঁকি থাকে না। গবেষকরা সতর্ক করেছেন, এআই দিয়ে তৈরি লেখার ওপর ভিত্তি করে মডেল প্রশিক্ষণ দিলে প্রযুক্তির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে।

গত এক বছর ধরে বইয়ের পাইকারি বিক্রি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় অনেক বিক্রেতাই ধারণা করেছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই ডেটার জন্য বই কিনছে। তবে অনলাইন মার্কেটপ্লেসে ক্রেতার নাম-পরিচয় গোপন থাকায় এতদিন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.