উয়েফা: ফিফার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত ‘গভীর উদ্বেগজনক’
- Details
- by খেলাধুলা ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরকে বরখাস্ত করার ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন উয়েফার সহ-সভাপতি লরা ম্যাকঅ্যালিস্টার। এই সিদ্ধান্তের ফলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

উয়েফা নির্বাহী কমিটিতে ওয়েলসের প্রতিনিধিত্বকারী লরা ম্যাকঅ্যালিস্টার কেভিন লামুরকে একজন ‘সম্মানীয় ও অনুকরণীয় ক্রীড়া ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘কেভিনের বরখাস্ত ফিফার প্রশাসনকে মারাত্মকভাবে দুর্বল করেছে। সেই সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সুবিধার বাইরে সংস্থাটিকে মূল ক্রীড়াসুলভ মূল্যবোধে ফিরিয়ে আনার যে অনন্য সুযোগ ছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিফা কেবল প্রেসিডেন্টের একক সম্পত্তি নয়, এটি পুরো ফুটবল পরিবারের।’
ম্যাকঅ্যালিস্টার উল্লেখ করেন, বিশ্ব ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে এমন স্বাধীন নেতৃত্বের প্রয়োজন যারা যে কোনো সিদ্ধান্তের পর্যালোচনা করতে এবং খেলার নিজস্ব মূল্যবোধ রক্ষা করতে প্রস্তুত। কেভিনের মতো দক্ষ নেতৃত্ব হারানো সংস্কারপন্থীদের জন্য একটি চরম উদ্বেগের বার্তা দেয়।
এর আগে সোমবার ফিফা এক ঘোষণায় জানায়, প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরের সঙ্গে তাদের কর্মসম্পর্কের ইতি টানা হয়েছে। তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এক মুখপাত্র নিশ্চিত করেন, ১৭ আগস্ট ২০২৬ তারিখে ফিফায় লামুরের কর্মকাল শেষ হয়েছে।
ফিফার অন্যতম শীর্ষ এই কর্মকর্তা সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের প্রকাশ্যে তীব্র সমালোচনা করেছিলেন। ওই প্রস্তাবনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার তদারকির জন্য একটি পৃথক প্রতিষ্ঠান গঠন এবং সেখানে বহিরাগত বিনিয়োগকারীদের অংশীদারিত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
লামুর তখন অভিযোগ করেছিলেন যে, এই প্রস্তাব নিয়ে ফিফা প্রশাসনকে ‘প্রতারিত করা হয়েছে’ এবং এটি মূলত ‘এক ব্যক্তির একক প্রকল্প।’ প্রকাশ্যে এমন মন্তব্য করার কারণে চাকরি হারাতে হতে পারে জেনেও তিনি সে সময় অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন।
কেভিন লামুর দীর্ঘদিন ইনফান্তিনোর ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন এবং ২০১৬ সালে ফিফা প্রেসিডেন্ট হিসেবে ইনফান্তিনোর দায়িত্ব গ্রহণে ভূমিকা রেখেছিলেন। উয়েফায় দায়িত্ব পালনের পর তিনি ফিফায় যোগ দেন এবং ২০২৪ সাল থেকে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিভিন্ন মহাদেশীয় ফেডারেশন ও জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের তীব্র বিরোধিতার মুখে ফিফা শেষ পর্যন্ত তাদের বিনিয়োগ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। ইউরোপের ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশন ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি দিয়েছিল। আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিতর্ক ইনফান্তিনোর ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.