লেবাননে নতুন ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার পরিকল্পনা ইসরায়েলের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের ভূখণ্ডের ভেতরে ২ থেকে ৪ কিলোমিটার (১.২ থেকে ২.৫ মাইল) পর্যন্ত বিস্তৃত একটি নতুন ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ লেবাননে সেনা উপস্থিতি হ্রাস ও বাহিনী পুনর্বিন্যাস পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শনিবার ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে।

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা ইসরায়েল দখল করে রেখেছে, যার কয়েকটি তারা কয়েক দশক ধরে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং বাকি অংশ ২০২৩-২০২৪ সালের যুদ্ধের সময় দখল করেছে।
বর্তমান সামরিক অভিযানের সময় ইসরায়েল লেবাননের ভূখণ্ডের ভেতরে ১০ কিলোমিটারেরও (৬.২ মাইল) বেশি এলাকাজুড়ে আগ্রাসন সম্প্রসারিত করেছে। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের পর এটি তাদের সবচেয়ে গভীরতম সামরিক অগ্রযাত্রা।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাতে কান জানিয়েছে, সীমান্ত থেকে এই প্রস্তাবিত অঞ্চল প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে সেনাবাহিনী। দক্ষিণ নাবাতিয়েহ প্রদেশের আলি আল-তাহের পাহাড়ে সুড়ঙ্গ ধ্বংসের পর সেখানে বাহিনী কমানোর প্রস্তুতি নিচ্ছে তারা।
সূত্রগুলো জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর এই পুনর্বিন্যাস পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ধূসর রেখা’। এর মধ্যে এমন কিছু সামরিক অবস্থান বা ঘাঁটি তৈরি অন্তর্ভুক্ত রয়েছে যা লেবাননের ভূখণ্ডের ভেতরে অভিযান চালাতে ব্যবহৃত হবে।
সম্প্রচারমাধ্যমটি জানায়, এই পরিকল্পনাটি এখনো ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন পায়নি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এটি নিয়ে আলোচনা করা হবে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শুক্রবার জানান, দক্ষিণ লেবাননে তথাকথিত একটি ‘নিরাপত্তা অঞ্চলের’ ওপর সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সুসংহত করেছে। তার এই বক্তব্যের পরদিনই এই প্রতিবেদনটি প্রকাশিত হলো।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী আলি আল-তাহের পাহাড়ের ওপর ‘কার্যকর নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি করেছিল।
ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও সামরিক অভিযানের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ইসরায়েল ‘ধূসর রেখা’কে তাদের বাহিনী পুনর্বিন্যাসের একটি নতুন কাঠামো হিসেবে বর্ণনা করছে, যা তাদের কথিত ‘হলুদ রেখা’র মতোই। বর্তমানে এই ‘হলুদ রেখা’ লেবাননের ভূখণ্ডের ভেতরে তাদের সামরিক মোতায়েন, অভিযান এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের এলাকা নির্ধারণ করে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈরুত ও তেল আবিবের মধ্যে একটি সমঝোতা হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ওই সমঝোতায় পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিধান ছিল।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.