ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি দেখছে ওয়াশিংটন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন সংঘাতের কূটনৈতিক সমাধানের পথে অগ্রগতি দেখছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর ব্যাপারেও আশাবাদী ওয়াশিংটন। রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে অপর মার্কিন দূত জ্যারেড কুশনার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন। উইটকফ জানান, মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচিত ধারণাগুলো তারা কিয়েভে পরবর্তী পর্যালোচনার জন্য নিয়ে এসেছেন।
উইটকফ বলেন, ‘আমরা মনে করি মস্কোয় আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আমরা নতুন কিছু ভাবনা শুনেছি।’
তিনি জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুতই এই বৈঠকের ঘোষণা আসবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।
উইটকফ আরও বলেন, ‘উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে এবং নিজেদের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনতে হবে। আমাদের বিশ্বাস, সেই লক্ষ্যে পৌঁছানোর সব উপাদান আমাদের কাছে রয়েছে।’
উইটকফ ও কুশনারের মূল ভূমিকা হলো পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনা, দূরত্ব কমিয়ে আনা এবং কার্যকর যোগাযোগের পথ তৈরি করা। উইটকফ জানান, বিগত ৪৮ ঘণ্টার প্রচেষ্টা অত্যন্ত গঠনমূলকভাবে শুরু হয়েছে।
তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা আশা করি এর মধ্য দিয়ে একটি সফল, শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান আসবে।’
পুতিন ও তার প্রতিনিধিদলের কাছ থেকে সম্মানজনক আচরণ পাওয়ার কথা উল্লেখ করে উইটকফ উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
উইটকফ বলেন, ‘আমরা প্রথমে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছি। তার অবস্থান কী, তা আমাদের জানা প্রয়োজন ছিল। তার সঙ্গে আমাদের ইতিবাচক ও সুনির্দিষ্ট আলোচনা হয়েছে, যা আমরা প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার দলকে জানিয়েছি।’
কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল আসবে বলে ওয়াশিংটন এখনো আশাবাদী বলে তিনি মন্তব্য করেন।
এদিকে জ্যারেড কুশনার জানান, যুক্তরাষ্ট্র আবারও রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ত্রিপক্ষীয় আলোচনায় ফিরতে চায়। দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে এটি পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ হতে পারে।
কুশনার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এবং উইটকফকে একটি ‘শান্তি প্যাকেজ’ তৈরির দায়িত্ব দিয়েছেন, যার উদ্দেশ্য কেবল যুদ্ধ থামানো নয়, বরং একটি টেকসই শান্তির পরিবেশ তৈরি করা।
অন্যদিকে জেলেনস্কি জানান, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো শিগগিরই আরেকটি বৈঠক করতে সম্মত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। এই বৈঠকটি ইউরোপ, যুক্তরাষ্ট্র বা ইউক্রেনের যেকোনো স্থানে হতে পারে।
জেলেনস্কি জোর দিয়ে বলেন, ভূখণ্ড সংক্রান্ত বিরোধই এখনো প্রধান অমীমাংসিত বিষয় এবং এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সমাধান কেবল শীর্ষ নেতাদের পর্যায়েই সম্ভব।
তিনি জানান, শীতের আগেই যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না এবং এই সংঘাত শীতকাল পর্যন্ত গড়াতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্র আগামী বছর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে এবং ইউক্রেন আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে বলেও তিনি উল্লেখ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.