ড্রয়িংরুমের ব্যক্তিগত কথাও কি গোপনে শুনছে এলজি স্মার্ট টিভি?
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
এলজি স্মার্ট টিভির মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তে ঘরের কথাবার্তা, ব্যক্তিগত কনটেন্ট এবং আশপাশের বিভিন্ন ডিভাইসের তথ্য শনাক্ত ও সংগ্রহের অভিযোগ উঠেছে। প্রযুক্তি বিশ্লেষকদের সহায়তায় ইউটিউবভিত্তিক প্রযুক্তি প্ল্যাটফর্ম গেমার্স নেক্সাস ও লেভেল ১ টেকসের যৌথ অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। আধুনিক স্মার্ট টিভির সুবিধা গ্রহণের বিপরীতে সাধারণ গ্রাহকদের গোপনীয়তা কতটা সুরক্ষিত, তা নিয়ে নতুন করে এই বিতর্ক তৈরি হয়েছে।

অনুসন্ধানে তথ্য সংগ্রহসংক্রান্ত এলজির নীতিমালাকে মাত্রাতিরিক্ত অনুপ্রবেশমূলক বলে সমালোচনা করেছেন প্রযুক্তি বিশ্লেষক স্টিভ বার্ক। তদন্তকারীদের অভিযোগ, ব্যবহারকারীদের সম্মতির শর্তাবলি প্রায় ৫০ হাজার শব্দের অত্যন্ত দীর্ঘ ও জটিল নথিতে তৈরি, যা পড়ে বোঝা সাধারণ গ্রাহকের পক্ষে প্রায় অসম্ভব। এমন প্রেক্ষাপটে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, টেলিভিশনের সেটিংস থেকে অপ্রয়োজনীয় ট্র্যাকিং, ভয়েস কমান্ড ও কনটেন্ট শনাক্তকরণের মতো সুবিধাগুলো বন্ধ রাখা উচিত।
অনুসন্ধানকারীদের দাবি, টিভিতে ভয়েস কমান্ড দেওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সিস্টেমের ‘ট্রিগার উইন্ডো’ সক্রিয় থাকে, ফলে ঘরের সাধারণ কথাবার্তাও রেকর্ড হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া অটোমেটিক কনটেন্ট রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে পর্দায় চলা অডিও-ভিডিও বিশ্লেষণ করে ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ শনাক্ত করা এবং একই ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকা স্মার্টফোন বা স্মার্টওয়াচের উপস্থিতি চিহ্নিত করার সক্ষমতাও রয়েছে এসব টিভির। এমনকি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও তথ্য জমা রেখে পরবর্তীতে তা সার্ভারে পাঠানো সম্ভব বলেও তদন্তে দাবি করা হয়।
তবে এসব অভিযোগের বেশিরভাগই অস্বীকার করেছে এলজি। প্রতিষ্ঠানটির ভাষ্য, স্বাভাবিক পরিস্থিতিতে তাদের স্মার্ট টিভি ঘরের কোনো কথা শোনে না বা রেকর্ড করে না। কেবল রিমোটের ভয়েস বোতাম ব্যবহার করলে কিংবা নির্ধারিত ওয়েক ওয়ার্ড উচ্চারণ করলেই ভয়েস ডেটা সক্রিয় হয়। একই সঙ্গে স্মার্ট হোম নেটওয়ার্ক পরিচালনার স্বার্থেই অন্যান্য ডিভাইস শনাক্ত করা হয় এবং ব্যবহারকারীর স্পষ্ট সম্মতি ছাড়া বিজ্ঞাপনের উদ্দেশ্যে কোনো তথ্য ব্যবহার করা হয় না বলেও এলজির পক্ষ থেকে জানানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.