শিশু সুরক্ষা নিশ্চিতে ভারতের সঙ্গে কাজ করবে মেটা
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
অনলাইনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং শিশু নির্যাতন ও এ সংক্রান্ত অপরাধ দমনে ভারতের কর্তৃপক্ষের কাছে সরাসরি তথ্য ও অভিযোগ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট ও বিজ্ঞাপনের বিষয়ে সরকারি তদন্ত জোরদারের প্রেক্ষাপটে মঙ্গলবার এই ঘোষণা আসে।

ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শন রেডিওকে মেটার এক মুখপাত্র বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মগুলোতে শিশুদের সুরক্ষা দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এই অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করতে আমরা সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘এই ক্ষতিকর অপরাধ যৌথভাবে মোকাবিলার প্রচেষ্টা জোরদার করতে মেটা এখন থেকে সরাসরি ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার পরিচালিত সাইবার অপরাধ পোর্টালে শিশু সুরক্ষাবিষয়ক তথ্য পাঠাবে।’
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি বাড়ানো এবং ক্ষতিকর কনটেন্ট, বিশেষ করে শিশুদের প্রভাবিত করে এমন বিষয়বস্তুর বিস্তার রোধে অনলাইন মাধ্যমগুলোর কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে নয়াদিল্লি।
সম্প্রতি মেটার প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে শিশু যৌন নিপীড়নমূলক উপকরণের বিজ্ঞাপনের প্রচার নিয়ে বিবিসি আইয়ের একটি অনুসন্ধান প্রকাশিত হয়। জুলাইয়ে প্রকাশিত ওই অনুসন্ধানে দেখা যায়, ভারতে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামে এ ধরনের ক্ষতিকর উপাদানের প্রচারমূলক বিজ্ঞাপন চালানো হচ্ছিল। বিষয়টি সামনে আসার পর ভারত সরকার তাদের প্ল্যাটফর্ম থেকে শিশু নির্যাতন সংক্রান্ত সব বিজ্ঞাপন ও কনটেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিচালনা করা প্রতিষ্ঠান মেটা জানায়, শিশু সুরক্ষা এবং অনলাইন অপরাধ সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশু যৌন নির্যাতনমূলক বিজ্ঞাপনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস মেটা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ কর্মকর্তাকে তলব করে।
এর আগে ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে প্রচারিত বিজ্ঞাপনে শিশু যৌন নিপীড়নমূলক উপকরণের প্রচারের অভিযোগ খতিয়ে দেখতে নতুন দিল্লি পুলিশকে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার নির্দেশ দেয় ভারতের জাতীয় মানবাধিকার কমিশন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.