অ্যাপলের পরবর্তী প্রজন্মের কম দামি আইপ্যাডে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে এ১৯ প্রসেসর ও ৮ জিবি র‍্যাম যুক্ত হতে পারে, যা ডিভাইসটিতে প্রথমবারের মতো ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ব্যবহারের সুযোগ করে দেবে। ম্যাকরিউমার্সের সহযোগী অ্যারন পেরিস অ্যাপলের অভ্যন্তরীণ কোড বিশ্লেষণ করে এসব তথ্য খুঁজে পেয়েছেন।

আইপ্যাডের ইতিহাসে সবচেয়ে বড় আপগ্রেড? ফাঁস হলো গোপন তথ্য!
ছবি - সংগৃহীত

একই কোড বিশ্লেষণে আইপ্যাড মিনি, অ্যাপল টিভি ৪কে এবং হোমপড মিনি সম্পর্কেও নতুন তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের অক্টোবরের আগেই আইপ্যাড মিনি হালনাগাদ করা হতে পারে। এতে এ২০ প্রো চিপ, নতুন স্পিকার এবং আড়াআড়ি ব্যবহারের উপযোগী সামনের ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, হোমপড মিনির সম্ভাব্য কয়েকটি নতুন রঙের বিষয়েও ধারণা পাওয়া গেছে।

অ্যাপলের নতুন আইপ্যাড ১২-তে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি নেটওয়ার্কিং ব্যবস্থাতেও আসছে পরিবর্তন। মোবাইল নেটওয়ার্ক সংস্করণে অ্যাপলের নিজস্ব সি১এক্স মডেম ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা কোয়ালকম মডেমের চেয়ে বেশি শক্তি-সাশ্রয়ী। এছাড়া, এন১ চিপ যুক্ত হওয়ায় এতে ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৬ প্রযুক্তির মতো উন্নত সংযোগ সুবিধাও পাওয়া যেতে পারে।

নতুন মডেলটিতে র‍্যাম ৬ জিবি থেকে বাড়িয়ে ৮ জিবি করা হতে পারে, যা অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য জরুরি। বেশি র‍্যাম একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারে গতি আনবে। তবে এই আইপ্যাডটি কবে নাগাদ বাজারে আসবে, তা এখনো নিশ্চিত নয়। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের বসন্তের আগে এটি বাজারে আসার সম্ভাবনা কম। এর দাম বর্তমান মডেলের মতোই ৪৪৯ ডলারের কাছাকাছি থাকতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.