কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জনের প্রাণহানি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে সাঁত-ব্রিজিদ-দিবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি মন্ট্রিয়ল শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। খবর সিবিসি নিউজের

পুলিশ জানিয়েছে, হাইওয়ে-১০-এর কাছে র্যাং দে একোসে এলাকায় একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় হেলিকপ্টারটিতে আগুন জ্বলছিল।
কুইবেক পুলিশের মুখপাত্র ব্রিজিত দোরসাঁভিল জানান, হেলিকপ্টারে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছিল বলে তারা ধারণা করছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি কোনো সমস্যায় পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এরপর এটি উড্ডয়নস্থলের কাছেই বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি ঠিক কোথা থেকে উড্ডয়ন করেছিল, তা জানায়নি পুলিশ।
দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে কুইবেক পুলিশের গুরুতর অপরাধ তদন্ত ইউনিট। কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাদের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাকিনন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি আমার সমবেদনা। বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা পরিবহন মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার।
ম্যাকিনন জানান, ফেডারেল সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি পরিবহন মন্ত্রণালয় থেকে একজন মন্ত্রীর পর্যবেক্ষক নিয়োগের কথাও জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.