পোস্ট না করা ছবিতেও ফেসবুকের অ্যাকসেস? যা জানা দরকার
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ফেসবুকে পোস্ট না করা ছবিও অ্যাপটির প্রবেশাধিকারের আওতায় চলে আসতে পারে, যা অনেক ব্যবহারকারীরই অজানা। ফোনের ক্যামেরা রোলে থাকা ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যক্তিগত পরামর্শ তৈরির জন্য ‘ক্যামেরা রোল ক্লাউড প্রসেসিং’ নামে একটি সুবিধা ব্যবহার করে সামাজিক মাধ্যমটি। ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষেই এটি করা হয়, তবে অনেকেই এর পেছনের গোপনীয়তার ঝুঁকি সম্পর্কে সচেতন নন।

এই সুবিধার কারণে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। অনেক অভিভাবকের ফোনে সন্তানের জন্ম থেকে শুরু করে স্কুল, জন্মদিন বা দৈনন্দিন জীবনের এমন অনেক ছবি থাকে, যা কখনো অনলাইনে প্রকাশের জন্য তোলা হয়নি। ক্যামেরা রোলে শুধু পারিবারিক ছবিই নয়, প্রয়োজনীয় কাগজপত্রের ছবি, ব্যক্তিগত তথ্যসহ স্ক্রিনশট এবং বাড়ির ভেতরের মতো সংবেদনশীল তথ্যও থাকতে পারে। কোনো অ্যাপকে পুরো ফটো লাইব্রেরির অনুমতি দিলে তা ব্যবহারকারীর সাধারণ প্রকাশ করা ছবির চেয়ে অনেক বেশি ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেয়ে যায়।
তবে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ এবং ফোনের সেটিংসে কিছু পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারেন। ফেসবুক অ্যাপের ‘সেটিংস ও প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘ক্যামেরা রোল শেয়ারিং সাজেশনস’ খুঁজে বের করতে হবে। সেখানে ক্যামেরা রোল ব্যবহার করে পরামর্শ তৈরির সুবিধাটি বন্ধ করা যেতে পারে। অ্যাপের সংস্করণভেদে এই অপশনের নামে কিছুটা ভিন্নতা থাকতে পারে। এছাড়া, ফোনের নিজস্ব সেটিংস থেকেও ফেসবুককে ফটো লাইব্রেরির কতটুকু ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা যাচাই ও পরিবর্তন করা সম্ভব।
মেটার গোপনীয়তা নীতি অনুসারে, ক্যামেরা ও ক্যামেরা রোল সেটিংসের মাধ্যমে দেওয়া কনটেন্ট তাদের সিস্টেম প্রক্রিয়া করতে পারে। এই তথ্যগুলো ব্যবহার করে ব্যবহারকারীর জন্য কোলাজ, পুরোনো মুহূর্তের সংগ্রহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সম্পাদিত ছবির মতো বিভিন্ন ব্যক্তিগত পরামর্শ তৈরি করা হয়। তবে এই সুবিধা পাওয়ার বিনিময়ে নিজের পুরো ফটো সংগ্রহে ফেসবুককে প্রবেশাধিকার দেওয়া কতটা যৌক্তিক, তা ব্যবহারকারীদেরই বিবেচনা করতে হবে। সময়ের সঙ্গে অ্যাপে নতুন ফিচার যুক্ত হওয়ায় নিয়মিত অ্যাপের অনুমতিগুলো পর্যালোচনা করা ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.