আর্কটিক অঞ্চলে ন্যাটোর উপস্থিতি জোরদারের আহ্বান
আর্কটিক এবং উত্তর আটলান্টিক অঞ্চলে সামরিক জোট ন্যাটোর উপস্থিতি আরও জোরদার করার আহ্বান জানিয়েছে কানাডা ও আইসল্যান্ড। রেইকিয়াভিকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার এক বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আর্কটিক অঞ্চলের দেশ হিসেবে কানাডা এবং আইসল্যান্ড একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ আর্কটিকের বিষয়ে অভিন্ন অঙ্গীকার ধারণ করে। এই প্রেক্ষাপটে মন্ত্রীরা আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে ন্যাটোর উপস্থিতি ও অবস্থান জোরদার করার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এবং আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থোরগেরদুর ক্যাট্রিন গুনারসদোতির বৈঠকে ‘আর্কটিক বিষয়ক কর্মকাণ্ড, নিরাপত্তা ও প্রতিরক্ষা, যৌথ ভূরাজনৈতিক অগ্রাধিকার এবং বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনী অংশীদারিত্ব জোরদারের সুযোগ’ নিয়ে আলোচনা করেছেন।
চলতি বছরের শুরুর দিকে স্বাক্ষরিত একটি হালনাগাদ সমঝোতা স্মারকের আলোকে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিকে উভয় নেতা স্বাগত জানান। এই সহযোগিতার বাস্তব উদাহরণ হিসেবে তারা গ্রিনল্যান্ডের নুক শহরে নিজ নিজ কূটনৈতিক কার্যালয়ের যৌথ অবস্থানের বিষয়টি উল্লেখ করেন।
ইউক্রেন প্রসঙ্গে দেশ দুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের সংহতি এবং পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
একই সঙ্গে আর্কটিক অঞ্চলের কার্যক্রমে ‘আদিবাসী জনগোষ্ঠী ও যুবসমাজের সক্রিয় ও অর্থপূর্ণ অংশগ্রহণের’ গুরুত্বের ওপর জোর দেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ডসহ ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ) সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কানাডার মুক্ত বাণিজ্য চুক্তি আধুনিকীকরণের বিষয়ে চলমান আলোচনাকে স্বাগত জানান মন্ত্রীরা।
এ ছাড়া উত্তরাঞ্চলীয় ও প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সহযোগিতার সুযোগ চিহ্নিত করতে বেসরকারি খাত, আদিবাসী অংশীদার এবং সরকারি অংশীজনদের সঙ্গে দূতাবাস-নেতৃত্বাধীন একটি ‘কানাডা-আইসল্যান্ড ভূ-তাপীয় নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার বিষয়ে তারা একমত হন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘সবুজ জ্বালানি সমাধানের অগ্রগতি এবং উদ্ভাবনী পরিচ্ছন্ন প্রযুক্তির বিকাশ ও বাস্তবায়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে আমাদের যে অভিন্ন লক্ষ্য রয়েছে, এই সহযোগিতায় তারই প্রতিফলন ঘটেছে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.