আইসিইর হেফাজত থেকে মুক্তি পেলেন কাশ্মিরি নির্মাতা আরফাত
যুক্তরাষ্ট্রে আটক কাশ্মিরি চলচ্চিত্র নির্মাতা আরফাত শেখ অভিবাসন কর্তৃপক্ষের হেফাজত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তাকে মুক্ত করার দাবিতে স্বজন ও বন্ধুদের গঠিত প্রচার শিবিরের এক বিবৃতিতে জানানো হয়, জামিন মঞ্জুর হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার তিনি মুক্তি পান। তবে তার বিরুদ্ধে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) বহিষ্কার মামলার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে কাজ করা এই নির্মাতাকে ২৪ সেপ্টেম্বর আটক করে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন ডিসির বাইরে অবস্থিত ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময়ই তাকে আটক করা হয়।
ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় বসবাসকারী ৪২ বছর বয়সী আরফাত শেখ ২০১৯ সালে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে চলচ্চিত্রে স্নাতকোত্তর পড়াশোনা করতে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরবর্তী সময়ে ২০২০ সালে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তার মুক্তি চেয়ে গঠিত প্রচার শিবিরটি জানায়, আশ্রয়ের জন্য করা তার আবেদনটি বিবেচনাধীন ছিল এবং যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার বৈধ অনুমতিপত্র তার ছিল।
বুধবার আরফাত শেখকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএইচএস জানায়, তিনি বৈধভাবে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরে বৈধ অনুমতির মেয়াদ পার করে বেআইনিভাবে অবস্থান করছিলেন। একটি বিবেচনাধীন আবেদন যুক্তরাষ্ট্রে থাকার আইনি বৈধতা প্রদান করে না উল্লেখ করে সংস্থাটি জানায়, তার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
আরফাত শেখের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্যাফ্রন কিংডম’ একাধিক সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে শিকাগো ফিল্মমেকার্স অ্যাওয়ার্ডস, লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস, মেলবোর্ন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়েক ফরেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং আনাতোলিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার। এ ছাড়া ২০২৫ সালে টেনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও অ্যাক্টিভিস্ট হিসেবেও তিনি স্বীকৃতি পান।
যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইর গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধির মধ্যেই আরফাত শেখের আটকের ঘটনাটি ঘটে। গ্রীষ্মকালে দেশটিতে অভিবাসন সংক্রান্ত গ্রেপ্তারের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যার মধ্যে জুলাই ও আগস্টেই প্রায় ৫০ হাজার গ্রেপ্তারের তথ্য নথিভুক্ত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগস্টে জানিয়েছিল, স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা বিদেশিদের চিহ্নিত করে তাদের নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করতে কাজ করছে প্রশাসন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.