কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা
জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশিদের কানাডার ভিজিট ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই চক্রটি ২০৯ জন বাংলাদেশি নাগরিকের নামে ভুয়া নথি উপস্থাপন করে কানাডার ভিসা নেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। এ ঘটনায় জড়িত চারজনকে দেশটির আদালতে হাজির করা হয়েছে এবং বাংলাদেশে অবস্থান করছেন এমন একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

কুইবেকের মেরসিয়ার শহরের একটি ভবনে যৌথ পরিদর্শনের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। পরবর্তীতে তদন্তের অংশ হিসেবে কুইবেক ও অন্টারিওর চারটি পৃথক স্থানে তল্লাশি চালিয়ে কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করেন কর্মকর্তারা। সেখান থেকে উদ্ধার করা নথির মধ্যে বিশেষভাবে ৭৯টি ভিসা আবেদনের তথ্য বিশদভাবে যাচাই করে জালিয়াতির জোরালো প্রমাণ পায় সংস্থাটি।
তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট আবেদনগুলোতে কানাডীয় নাগরিকদের ভুয়া আমন্ত্রণপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে মোট ২৪৩টি ভিজিট ভিসার আবেদন জমা দেওয়া হয়েছিল। এই ঘটনার পর সিবিএসএ কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, কোনো তৃতীয় পক্ষ বা এজেন্টের মাধ্যমে অসত্য তথ্য দিলে মূল আবেদনকারী কানাডায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। সংস্থাটি জোর দিয়ে বলেছে, কানাডার ভিসার প্রক্রিয়ায় যেকোনো ধরণের অননুমোদিত উপায় ও বিভ্রান্তিকর তথ্য পরিহার করতে হবে।
অভিযুক্তদের মধ্যে মন্ট্রিয়ালের রাসেল মির্জা ও মোহাম্মদ আমিনুল ইসলাম এবং টরন্টোর মো. মুদাসসার আলম ভূঁইয়াকে কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে তোলা হয়েছে। চক্রের আরেক সদস্য মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে পরোয়ানা বলবৎ রয়েছে। কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্টের সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় অবৈধ অনুপ্রবেশের ষড়যন্ত্র ও প্রতারণামূলক তথ্য দিয়ে সহায়তার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.