পুলিশের বহরে যুক্ত হচ্ছে প্রায় ৬ হাজার নতুন গাড়ি
পুলিশ বাহিনীর বহরে নতুন ৫ হাজার ৮৩০টি যানবাহন যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬০৯ কোটি টাকা। সংকট দূর করতে পুলিশ সদর দপ্তর দুটি পৃথক প্রকল্পের প্রস্তাবনা চূড়ান্ত করেছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রস্তাব দুটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি রয়েছে।

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ঢাকাসহ সারা দেশে পুলিশের মোট ১ হাজার ৭৪টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে আগুনে পুড়ে অকেজো হয়ে যায় ৪৫৫টি গাড়ি। মাঠপর্যায়ের নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করতে গিয়ে পুরোনো গাড়িগুলো বারবার বিকল হয়ে পড়ায় সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রস্তাবিত প্রকল্প দুটি অনুমোদন পেলে ২০২৯ সালের জুনের মধ্যে এসব যান কেনার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প দুটির মধ্যে ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয়’ প্রকল্পে বরাদ্দ চাওয়া হয়েছে ৪ হাজার ৩২৮ কোটি টাকা। এই বরাদ্দে কেনা হবে ৪ হাজার ৮২৯টি সাধারণ পরিচালন যান। এর ভেতর সবচেয়ে বড় অংশ ব্যয় হবে ২ হাজার ৯০৯টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০১ কোটি ৭৪ লাখ টাকা। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ৭৪৫টি জিপ, সদস্যদের যাতায়াতে এসি ও নন-এসি বাস এবং স্পিডবোট কেনার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয়’ প্রকল্পে ২ হাজার ২৮১ কোটি টাকায় ১ হাজার একটি বিশেষ গাড়ি সংগ্রহ করা হবে। এর আওতায় থাকছে আইনশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ওয়াটার ক্যানন, ক্রাউড কন্ট্রোল ভেহিকেল এবং আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার। পাশাপাশি সোয়াট ভ্যান, প্রিজন ভ্যান, ফ্রিজার ভ্যান ও উচ্চগতির মোটরসাইকেল কেনা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের ব্যবহারের জন্য কিছু বিশেষ যান কেনা হলেও সেই ব্যয় পরবর্তী সময়ে সংস্থাটি পরিশোধ করবে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মুশফেকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি কমিটি প্রকল্প দুটির সম্ভাব্যতা যাচাই করেছে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের বিশেষজ্ঞসহ পাঁচ সদস্যের প্রাক্কলন কমিটি যানবাহনের সম্ভাব্য দাম নির্ধারণ করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এত বিপুল ব্যয় নির্বাহ করা নিয়ে পরিকল্পনা কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশয় ও পর্যবেক্ষণ রয়েছে। একই সঙ্গে এসব গাড়ির স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া, জ্বালানি এবং নিয়মিত পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঠিক পরিকল্পনা নিশ্চিতের তাগিদ দেওয়া হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.