অ্যাপল ওয়াচে হঠাৎ এক ঘণ্টা বেশি সময় দেখাচ্ছে? জেনে নিন সহজে ঠিক করার উপায়
অ্যাপল ওয়াচে মূল সময় সঠিক থাকা সত্ত্বেও স্ক্রিন নিষ্ক্রিয় অবস্থায় এক ঘণ্টা বেশি প্রদর্শনের একটি ত্রুটি দেখা দিয়েছে। প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের প্রকাশিত একটি সাপোর্ট ডকুমেন্টে এই জটিলতা নিরসনে দুটি কার্যকর পদ্ধতির কথা উল্লেখ করেছে। সমস্যাটি মূলত ঘড়ির ‘অলওয়েজ অন ডিসপ্লে’ এবং স্ট্যান্ড-বাই মোডে থাকা অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে ব্যবহারকারীর হাত নিচের দিকে থাকলে ভুল সময় প্রদর্শিত হয়।

যুক্তরাজ্য ও মধ্য ইউরোপে ডে-লাইট সেভিং টাইম শেষ হওয়ার পর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার প্রক্রিয়ায় এই ত্রুটি প্রথম প্রকাশ পায়। ম্যাক রিউমারসের ফোরামে বেশ কয়েকজন ব্যবহারকারী জানান, ঘড়ির ডিসপ্লে স্পর্শ করলে কিংবা কবজি ওপরে তুললে সঠিক সময় দেখা গেলেও নিষ্ক্রিয় স্ক্রিনে আগের গ্রীষ্মকালীন সময় প্রদর্শিত হচ্ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলেও সময়ের পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যবহারকারীরা একই ধরনের সমস্যায় পড়েন।
অ্যাপলের ব্যাখ্যা অনুযায়ী, সমস্যাটি সময় গণনায় নয়, বরং স্ক্রিন নিষ্ক্রিয় অবস্থায় সময় প্রদর্শনের সীমাবদ্ধতার কারণে ঘটছে। প্রতিষ্ঠানটি এ সমস্যা সমাধানে প্রথমত বর্তমান ওয়াচ ফেস পরিবর্তন করে অন্য একটি ওয়াচ ফেস নির্বাচন এবং পরবর্তীতে আবার আগের ওয়াচ ফেসে ফিরে আসার পরামর্শ দিয়েছে। প্রথম পদ্ধতিতে কাজ না হলে ডিভাইসটি একবার বন্ধ করে পুনরায় চালু বা রিস্টার্ট করলেই সময় প্রদর্শনের এই জটিলতা দূর হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.