ম্যাক কম্পিউটারকে ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সার্ভারে রূপান্তর করার একটি নতুন মাধ্যম নিয়ে কাজ করছে অ্যাপলের সহযোগী প্রতিষ্ঠান ক্ল্যারিস। ‘হারবার’ নামের এই বিশেষ অ্যাপের সাহায্যে অ্যাপল সিলিকন চিপযুক্ত যেকোনো ম্যাকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল পরিচালনা করা সম্ভব হবে। সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো, এ কাজের জন্য ব্যবহারকারীকে টার্মিনাল বা কমান্ড লাইনের কোনো জটিল কারিগরি সেটআপ করতে হবে না।

ক্লাউড খরচ ছাড়াই ম্যাক কম্পিউটার রূপ নেবে শক্তিশালী নিজস্ব এআই সার্ভারে!
ছবি - সংগৃহীত

বর্তমানে ম্যাকে স্থানীয়ভাবে এআই মডেল ব্যবহারের জন্য এলএম স্টুডিও কিংবা একাধিক কম্পিউটার সংযুক্ত করতে এক্সোর মতো উন্মুক্ত প্ল্যাটফর্ম রয়েছে, তবে সেগুলোতে কাজ করতে টার্মিনাল ব্যবহারের আবশ্যকতা থাকে। হারবারের মূল লক্ষ্য হলো সেই জটিলতাকে দূর করে সাধারণ ইন্টারফেসে স্থানীয়ভাবে এআই পরিচালনা এবং একাধিক ম্যাকের সক্ষমতা একত্র করা। অ্যাপটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি, তবে ক্ল্যারিসের ওয়েবসাইটে আগাম ব্যবহারের জন্য একটি নিবন্ধন ফরম রাখা হয়েছে। অ্যাপটির আনুষ্ঠানিক মুক্তির দিনক্ষণ কিংবা এটি বিনামূল্যে পাওয়া যাবে কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো কিছু জানায়নি।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ২০২৬ সালের ১০ নভেম্বর অ্যাপ স্টোরে হারবারের তালিকাটি স্বল্প সময়ের জন্য প্রকাশ্যে এসেছিল। অ্যারন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এর পর্দার ছবি প্রকাশ করার পরদিনই তালিকাটি রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে মাত্র কয়েক মিনিটে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব এবং সেখানে উন্মুক্ত প্ল্যাটফর্ম হাগিং ফেস থেকে ওপেনএআইয়ের জিপিটি-ওএসএস-২০বি মডেল নামিয়ে নেওয়ার সুবিধাও দৃশ্যমান ছিল। তবে তালিকাটি দ্রুত সরিয়ে ফেলার বিষয়ে অ্যাপল বা ক্ল্যারিস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

হারবারের আরেকটি শক্তিশালী দিক হলো থান্ডারবোল্ট ৫ প্রযুক্তির মাধ্যমে একাধিক ম্যাককে একত্রে যুক্ত করার সুবিধা। ম্যাকওএস তাহো ২৬.২ সংস্করণে থাকা রিমোট ডাইরেক্ট মেমোরি অ্যাকসেস বা আরডিএমএ প্রযুক্তির সহায়তায় একাধিক ডিভাইসের মেমোরি একত্র করে বড় আকারের এআই মডেল চালানো যাবে। এর ফলে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মেমোরিতে সরাসরি প্রবেশ করা যাবে, যা দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করে কাজের গতি বাড়াবে।

এই ব্যবস্থায় মূলত ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহার করা হবে, যার ফলে সমস্ত তথ্য ব্যবহারকারীর নিজস্ব ম্যাকের হার্ডওয়্যারেই সুরক্ষিত থাকবে। ফলে সংবেদনশীল ব্যক্তিগত ডেটা কোনো ক্লাউড সার্ভারে পাঠানোর প্রয়োজন পড়বে না এবং প্রতিটি প্রম্পটের জন্য আলাদা অর্থ ব্যয়ের ঝামেলা থেকেও মুক্তি মিলবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.