আপনি পড়ছেন

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পশ্চিমে ২৬ দুনামেরও বেশি ফিলিস্তিনি ভূমি জব্দের জন্য সামরিক আদেশ জারি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সামরিক প্রয়োজনে ব্যবহারের দাবি তুলে এই জমি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ২৬ দুনাম জমি দখল ইসরায়েলের
পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি ভূমি জব্দের পর সেখানে ইসরায়েলের বসতি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তুতি

২৮ অক্টোবর জারি করা এই আদেশের আওতায় দেইর নিজাম, উম্মে সাফা ও আতারা এলাকার ২৬ দশমিক ৪৭৩ দুনাম (সাড়ে ৬ একরের বেশি) জমি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। কমিশন জানায়, এই জমি ‘আতেরেত-নেভে জুফ জরুরি অক্ষ’ নামের একটি সড়কের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে ওই অঞ্চলের ইসরায়েলি বসতিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। আদেশের সাথে যুক্ত মানচিত্রে চিহ্নিত এই সড়কের একক নিয়ন্ত্রণ ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে থাকবে এবং ২০২৮ সালের শেষ পর্যন্ত এই আদেশের কার্যকারিতা বহাল থাকবে।

কমিশন আরও জানিয়েছে, জব্দ করা জমির মধ্যে ৫ দশমিক ৮৯১ দুনামকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ, যা মোট এলাকার প্রায় ২২ দশমিক ৩ শতাংশ। বাকি ২০ দশমিক ৫৮২ দুনাম এই শ্রেণির বাইরে পড়েছে। এই সড়ক নির্মাণের ফলে আতেরেত এবং হালামিশের (নেভে জুফ নামেও পরিচিত) আশপাশের অবৈধ বসতি ও ফাঁড়িগুলোর মধ্যে সংযোগ আরও মজবুত হবে। একই সাথে ফিলিস্তিনি জমির মালিকদের নিজস্ব জমিতে যাওয়ার ক্ষেত্রে আরও বিধিনিষেধের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সামরিক আদেশে সরাসরি মালিকানা হস্তান্তরের বদলে জমি অস্থায়ীভাবে জব্দের কথা বলা হলেও বসতি সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের এই পদক্ষেপ পুরো অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে সতর্ক করেছে কমিশন। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি নিয়ন্ত্রণে নিতে ইসরায়েল ক্রমেই এই ধরনের সামরিক আদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এদিকে মঙ্গলবার ভোরে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুসের দক্ষিণে মাজদাল বনি ফাদিল গ্রামে ফিলিস্তিনিদের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। স্থানীয় সূত্রে জানা যায়, দখলদাররা গ্রামের উত্তরাংশে প্রবেশ করে ফিলিস্তিনিদের বাড়ির সামনে রাখা গাড়িগুলোতে আগুন লাগিয়ে দেয়।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরের ১৫৬টি অবৈধ বসতি এবং প্রায় ৩৬০টি ফাঁড়িতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি বসবাস করছে। তথ্য অনুযায়ী, অক্টোবরে পশ্চিম তীরজুড়ে দখলদাররা ১ হাজার ৩৬৯টি হামলা চালিয়েছে, যা সেপ্টেম্বরের (৬৪৭টি হামলা) তুলনায় ১১১ দশমিক ৬ শতাংশ বেশি। জুনে জাতিসংঘের ১৪ জন বিশেষ র‍্যাপোর্টিয়ার সতর্ক করেছিলেন যে, রাষ্ট্রীয় সহায়তায় বেড়ে চলা দখলদারদের এই সহিংসতা ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য অস্তিত্বের সংকট তৈরি করছে।

আন্তর্জাতিক আইন অনুসারে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে গড়ে ওঠা সব ইসরায়েলি বসতিকে অবৈধ হিসেবে বিবেচনা করে জাতিসংঘ। সংস্থাটির নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, এসব বসতির কোনো আইনি ভিত্তি নেই। এছাড়া ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক পরামর্শমূলক মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে বসতিগুলো অবিলম্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.