২০২৮ নির্বাচন ঘিরে ট্রাম্পের অসন্তুষ্ট সমর্থকদের টানছেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্ট সমর্থকদের নিয়ে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ভ্যান্স নিজস্ব রাজনৈতিক অবস্থান জোরালো করতে শুরু করেছেন।

পররাষ্ট্রনীতি এবং ওয়াশিংটন ও ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে ভ্যান্সের স্পষ্ট মতভিন্নতা প্রকাশ পেয়েছে। মধ্যবর্তী নির্বাচনের ফল বিপর্যয়ের পর প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য ও কর্মপদ্ধতি সমন্বয় করতে বুধবার সকালে হোয়াইট হাউসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এক জরিপকারীর বরাতে তিনি চারটি পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। এগুলো হলো—ইরান যুদ্ধ বন্ধ করা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিতে মনোযোগ দেওয়া, আমেরিকাকে প্রাধান্য দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পরিবর্তন আনা। ইরান যুদ্ধ প্রসঙ্গে ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ হচ্ছে যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও গত রাতে এই কথা বলেছেন।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফক্স নিউজ ডিজিটালকে জানান, এই চারটি বিষয় হলো তথাকথিত ‘নিউ রাইট’ বা নতুন ডানপন্থিদের প্রতি ভ্যান্সের ঐক্যবদ্ধ হওয়ার ডাক। এই জোটটি ট্রাম্পের মূল ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলনের পক্ষে থাকলেও তারা মনে করে, পররাষ্ট্রনীতির বিষয়ে ট্রাম্প মাত্রাতিরিক্ত ইসরায়েলঘেঁষা। তবে এটি ট্রাম্পের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দূরত্ব তৈরি নয় বলেও তিনি উল্লেখ করেন। যারা ট্রাম্পের সমর্থক হওয়া সত্ত্বেও তার পররাষ্ট্রনীতি নিয়ে অসন্তুষ্ট, মূলত তাদের টানতেই এই উদ্যোগ। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ভ্যান্সই আমাদের নেতা।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.