আপনি পড়ছেন

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পথে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। নির্বাচনে তার নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টির জোট পার্লামেন্টে সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে সরকার গঠনের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এখন বিশেষ ভোট গণনার অপেক্ষা করতে হচ্ছে।

ক্রিস্টোফার লাকসন: এয়ারলাইন কর্মকর্তা থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে জয়ের পর বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন

স্থানীয় গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, শতভাগ ভোট গণনা শেষে ১৩১ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন জোট পেয়েছে ৬৭টি আসন। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে তারা মাত্র একটি আসন বেশি পেয়েছে। অন্যদিকে লেবার পার্টি, গ্রিন পার্টি ও মাওরি পার্টির সমন্বয়ে গঠিত বিরোধী জোট পেয়েছে ৫৭টি আসন।

ক্ষমতাসীন জোট দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য সরকার গঠনের দ্বারপ্রান্তে থাকলেও ফলাফল এখনও চূড়ান্ত নয়। আগামী দিনগুলোতে প্রায় ৭ লাখ বিশেষ ভোট গণনা করা হবে। প্রবাসী ভোটার এবং নিজ নির্বাচনি এলাকার বাইরে থাকা নাগরিকদের দেওয়া এই ভোটগুলো প্রাথমিক গণনায় অন্তর্ভুক্ত ছিল না। আগামী ২৭ নভেম্বর দেশটির নির্বাচন কমিশন বিশেষ ভোটসহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

অকল্যান্ডে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ক্রিস্টোফার লুকসন বলেন, নির্বাচনের লড়াই এতটাই তীব্র ছিল যে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তার মতে, চূড়ান্ত ফলাফল বিশেষ ভোটের ওপর নির্ভর করছে। তিনি আরও বলেন, ‘পরবর্তী সরকার গঠনের জন্য আলোচনা ও সমঝোতার প্রয়োজন হবে।’

ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক ৫৬ বছর বয়সী লুকসনের জন্ম ১৯৭০ সালে। রাজনীতিতে আসার আগে তিনি নিউজিল্যান্ডের জাতীয় উড়োজাহাজ সংস্থা এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর আগে ১৯৯৩ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১৮ বছর বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রতিষ্ঠানটির শীর্ষ পদে ছিলেন এবং ২০০৮ সাল থেকে ইউনিলিভার কানাডার প্রেসিডেন্টের দায়িত্ব সামলান।

করপোরেট জগত ছেড়ে লুকসন ২০২০ সালে অকল্যান্ডের বোটানি আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। পরের বছরই তিনি ন্যাশনাল পার্টির প্রধান হন এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের ব্যবসায়িক দক্ষতাকে সামনে এনে ২০২৩ সালের নির্বাচনে তিনি দলকে বিজয়ী করেন। মাত্র তিন বছরের সংসদীয় অভিজ্ঞতা নিয়েই তিনি নিউজিল্যান্ডের ৪২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে লুকসনের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি, রপ্তানি বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে সংস্কার ও অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। তবে বিশ্লেষকদের মতে, তার তিন বছরের মেয়াদে দেশীয় অর্থনীতির পুনরুদ্ধার ছিল ধীরগতির। জীবনযাত্রার ব্যয় ও বেকারত্ব মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় বামপন্থী বিরোধীদের কাছ থেকে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। বিরোধীরা তাকে সাধারণ মানুষের দুর্দশা থেকে বিচ্ছিন্ন একজন ধনী ব্যক্তি হিসেবে তুলে ধরেন।

লুকসনের প্রধানমন্ত্রিত্বের শেষ বছরটি ছিল চরম রাজনৈতিক টানাপোড়েনে ভরা। দুর্বল জনমত জরিপ, অর্থনৈতিক সংকট ও তিনদলীয় জোটের মধ্যকার বিরোধে তার নেতৃত্ব বারবার প্রশ্নের মুখে পড়ে। ২০২৬ সালের এপ্রিল ও আগস্টে নিজ দলের আইনপ্রণেতাদের আনা দুটি অনাস্থা ভোটে কোনোমতে টিকে যান তিনি। আগস্টের ভোটে তাকে নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস পেঙ্ক, যাকে পরবর্তীতে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন লুকসন। বিশেষ ভোটের হিসাব এবং নতুন সরকার গঠনে দীর্ঘ দরকষাকষির কারণে তার দ্বিতীয় মেয়াদের পথ এখনও বেশ জটিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.