সোনিয়া গান্ধী: বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলাম
১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে নিজের কান্না ধরে রাখতে পারেননি ভারতের জাতীয় কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। আসন্ন আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশের আগে এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্মরণ করেন। বইটি আগামী ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া জানান, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন, মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন টিকিয়ে রাখতে দীর্ঘ লড়াই প্রয়োজন। এই বর্বরোচিত ধ্বংসযজ্ঞের জেরে ভারতজুড়ে তীব্র সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছিল।
পরবর্তী সময়ে দীর্ঘ আইনি বিরোধের পর ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের অনুমতি দেন। একই সঙ্গে আদালতের নির্দেশে মসজিদ নির্মাণের জন্য পৃথক পাঁচ একর জমি বরাদ্দ করা হয়। সর্বোচ্চ আদালত মসজিদ ভাঙার ঘটনাকে আইনের শাসনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে রামমন্দির উদ্বোধন করেন।
সোনিয়া গান্ধী আত্মস্মৃতিতে কংগ্রেসের রাজনৈতিক দুর্বলতার কথাও খোলামেলা স্বীকার করেছেন। তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে দল উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। কংগ্রেসের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণেই তাদের প্রভাব ক্ষুণ্ণ হয় এবং দেশটিতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ঘটে।
বইটিতে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের বিতর্কিত জরুরি অবস্থার বিষয়টিও উঠে এসেছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সে সময় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করেন, বিরোধী নেতাদের কারারুদ্ধ করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেন। এক সাক্ষাৎকারে সোনিয়া জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে একটি বড় ভুল হিসেবে অভিহিত করেন। ইন্দিরা গান্ধী নিজেও পরবর্তী সময়ে এর নেতিবাচক পরিণতি বুঝতে পেরেছিলেন বলে তিনি উল্লেখ করেন।
জরুরি অবস্থা ও বিরোধীদের দমনের প্রশ্নে ইন্দিরা গান্ধীর পরিবারের ভেতরে মতপার্থক্য তৈরি হয়েছিল। সোনিয়া গান্ধী জানান, রাজীব গান্ধী পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। তবে তার ছোট ভাই সঞ্জয় গান্ধী বিরোধীদের কঠোর হস্তে দমনের পক্ষে অবস্থান নেন। ইন্দিরার কাছে সঞ্জয় দাবি করেছিলেন, বিরোধীদের যেভাবেই হোক থামাতে হবে। রাজীব এর বিরোধিতা করলেও ইন্দিরা গান্ধী শেষ পর্যন্ত রাজীবের যুক্তি গ্রহণ করেননি।
সোনিয়া গান্ধী উল্লেখ করেন, সঞ্জয় গান্ধীকে নিয়ন্ত্রণে রাখা গেলে হয়তো জরুরি অবস্থার বহু ক্ষতি এড়ানো যেত। তবে ইন্দিরার ওপর তার জ্যেষ্ঠ সহকর্মীদেরও বড় ধরনের চাপ ছিল। তাই জরুরি অবস্থার সব দায় একা সঞ্জয় গান্ধীর ওপর চাপানো সংগত নয় বলে তিনি মনে করেন।
কংগ্রেসের প্রতিশ্রুতি নিয়ে বিজেপির রাজনৈতিক আক্রমণের জবাবে সোনিয়ার এই স্বীকারোক্তি বেশ তাৎপর্যপূর্ণ। বইটি এমন এক সময়ে আসছে যখন বিরোধী দলগুলো বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ২০২৩ সালে গঠিত ‘ইন্ডিয়া’ জোটের মাধ্যমে বিরোধীরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি। নির্বাচনে বিজেপি ২৪০ আসন পায় এবং কংগ্রেস পায় ৯৯ আসন।
বইটিতে সোনিয়ার ইতালি থেকে ভারতে আগমন এবং নেহরু-গান্ধী পরিবারে যুক্ত হওয়ার ব্যক্তিগত যাত্রাও উঠে এসেছে। ২০০৪ সালে কংগ্রেসের ক্ষমতায় ফেরা, তার প্রধানমন্ত্রিত্ব গ্রহণে অস্বীকৃতি এবং ইউপিএ জোটের নেতৃত্বের বিশদ বিবরণ রয়েছে এতে। প্রকাশনা নিয়ে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার সঙ্গে মতবিরোধের জেরে পরে হার্পারকলিন্স ইন্ডিয়া বইটি প্রকাশের দায়িত্ব নেয়। যুক্তরাষ্ট্রের সংস্করণ প্রকাশ করছে অ্যালফ্রেড এ নফ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.