আপনি পড়ছেন

মিশরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়। খবর আল জাজিরার

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ প্রাণহানি, আহত শতাধিক
মিশরে দুর্ঘটনার শিকার ট্রেন। ছবি- বিবিসি

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও কায়রো থেকে দক্ষিণাঞ্চলগামী দুটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলের ছবিতে উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খুঁজতে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা গেছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকার জানিয়েছে, আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ওই এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার বলেন, আহত ব্যক্তিদের মধ্যে অনেকে হাড় ভাঙা ও মাথায় আঘাত পাওয়ার কারণে চিকিৎসা নিচ্ছেন। মিসরের রেড ক্রিসেন্ট ঘটনাস্থলে হতাহতদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও চিকিৎসাসেবা ও মানসিক সহায়তা দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিহত ব্যক্তিদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

দুর্ঘটনায় জড়িত প্রথম ট্রেনটি কায়রোর দক্ষিণে গিজা থেকে ফাইয়ুমের দিকে যাচ্ছিল। পথে এটি কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। ওই ট্রেনটি তখন রেললাইনে দাঁড়িয়ে ছিল।

দুর্ঘটনার পর গিজা থেকে উচ্চ মিসর অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিগুলো সরাতে ক্রেন পাঠানো হয়েছে। তবে কখন নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

গিজার আল-আয়াত এলাকায় কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিসরের ইতিহাসের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনাও ঘটেছিল এ এলাকার কাছাকাছি। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি নিহত হন। তবে বিভিন্ন হিসাবে মৃতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এরপর ২০০৯ সালে ওই এলাকায় আরও দুটি ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। সর্বশেষ এ প্রাণঘাতী দুর্ঘটনার পর রোববার মিসরে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।

এদিকে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিসরের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে। মিশরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নিহত ব্যক্তিদের পরিবার ও মিসরের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.