ইসরায়েলের পার্লামেন্টে ক্যাপিটল ধাঁচের হামলার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হওয়া নজিরবিহীন হামলার মতো ইসরায়েলের পার্লামেন্ট বা কনেসেটে উগ্র ডানপন্থীদের হামলার আশঙ্কা তৈরি হয়েছে। নবনির্বাচিত আইনপ্রণেতাদের শপথগ্রহণ অনুষ্ঠান বানচাল করতে মঙ্গলবার এই হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে দেশটির একটি গণমাধ্যম। রোববারের এই সতর্কবার্তায় ওয়াশিংটনের ক্যাপিটল হিলের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ তাদের প্রতিবেদনে জানায়, ডানপন্থী কর্মীরা মঙ্গলবার ২৬তম কনেসেটের বাইরে জড়ো হয়ে আইনপ্রণেতাদের প্রবেশে বাধা দেওয়ার পরিকল্পনা করছে। একই সাথে তাদের প্রতিহত করতে পাল্টা বিক্ষোভকারীদেরও উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া হচ্ছে। পরিস্থিতিকে চরম উদ্বেগজনক আখ্যা দিয়ে পুলিশকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান জানিয়েছে সংবাদপত্রটি। এ সময় পার্লামেন্টের নিরাপত্তা নিশ্চিতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও এর প্রধান ডেভিড জিনির সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়।
২০২১ সালের ৬ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে বর্বরোচিত হামলা চালিয়েছিল। সেই সময়ে জো বাইডেনের নির্বাচনী বিজয় অনুমোদনের অধিবেশন চলাকালে আইনপ্রণেতাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য করা হয়েছিল। ঠিক একইভাবে এবার ইসরায়েলের আইনসভা অবরুদ্ধ করার ছক কষা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের রদবদলের মধ্যেই এই সতর্কবার্তা সামনে এলো। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ রোববার আনুষ্ঠানিকভাবে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। আইজেনকোট সরকার গঠনের জন্য প্রথমে ২৮ দিন সময় পাবেন এবং প্রয়োজনে হারজোগ এই মেয়াদ আরও ১৪ দিন বাড়াতে পারবেন। ম্যান্ডেট পাওয়ার পর আইজেনকোট বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের রিলিজিয়াস জায়োনিজম পার্টিকে সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কনেসেটের আরব দলগুলোর সমর্থন নেওয়ার সম্ভাবনাও তিনি উন্মুক্ত রেখেছেন।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দল লিকুদ গত ২৭ অক্টোবরের নির্বাচনের ফলাফল জেলা আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে। আইনজীবী ইলান বোমবাচের মাধ্যমে এই আবেদন করার প্রক্রিয়া চলছে। নির্বাচনে ইসরায়েলের আরব নাগরিকদের ভোটকেন্দ্রে টানতে বিশেষ অ্যাপ ব্যবহারের অভিযোগকে এই আইনি লড়াইয়ের ভিত্তি করা হচ্ছে। তবে কাতার থেকে অর্থ নিয়ে ভোটারদের সংগঠিত করার যে অভিযোগ ডানপন্থীরা তুলেছিল, তা কাতার ও ইসরায়েলের আরব দলগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, ১২০ আসনের কনেসেটে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন লাভ করে। পরবর্তীতে প্রেসিডেন্ট হারজোগের সাথে পরামর্শের সময় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সরকার গঠনের জন্য সুপারিশ করেন। এর বিপরীতে নেতানিয়াহুর পক্ষে সমর্থন দেন ৪৬ জন এবং বাকি সাতজন কোনো পক্ষকেই সমর্থন দেননি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.