আপনি পড়ছেন

চরম পানিস্বল্পতার কারণে ইউরোপের একক মুদ্রা অঞ্চল বা ইউরোজোনের প্রায় ২৪ শতাংশ অর্থনৈতিক উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে। সোমবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এক গবেষণা প্রতিবেদনে এমন সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, ইউরোজোনের ৭২ শতাংশ কোম্পানি কোনো না কোনোভাবে প্রাকৃতিক বাস্তুতন্ত্র সেবার ওপর অত্যন্ত নির্ভরশীল।

তীব্র পানিসংকটে ইউরোজোনের ২৪ শতাংশ উৎপাদন ঝুঁকিতে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়

বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ কার্যক্রমের ক্ষেত্রেও বিষয়টি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ইউরোজোনের ব্যাংকগুলোর মোট করপোরেট ঋণের প্রায় ৭৫ শতাংশই দেওয়া হয়েছে এমন সব প্রতিষ্ঠানকে, যারা অন্তত একটি বাস্তুতন্ত্র সেবার ওপর নির্ভরশীল। এর ফলে পরিবেশগত সংকট সরাসরি গোটা ব্যাংকিং খাতের ওপর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু ও পরিবেশগত লক্ষ্যমাত্রা অর্জনে বিপুল পরিমাণ বাড়তি বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে ইসিবি। ২০৩০ সাল পর্যন্ত এই লক্ষ্য পূরণে প্রতি বছর জোটভুক্ত দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ শতাংশ সমপরিমাণ অতিরিক্ত সবুজ বিনিয়োগ করতে হবে। ব্যাংকটির হিসাব অনুযায়ী, এই তহবিলের কেবল ২০ থেকে ২৫ শতাংশ অর্থ সরকারি খাত থেকে আসতে পারে। বাকি সিংহভাগ অর্থ বেসরকারি খাত থেকেই সংস্থান করতে হবে।

পরিবেশ বিপর্যয়ের প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির উদাহরণ টেনে প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের জুলাই মাসে রাইন নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। এর সরাসরি প্রভাবে জার্মানির তৃতীয় প্রান্তিকের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি প্রায় শূন্য দশমিক ২ শতাংশ পয়েন্ট হ্রাস পায়। একই সঙ্গে সংস্থাটি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে অপর্যাপ্ত বীমা সুরক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির এক-চতুর্থাংশেরও কম বীমার আওতাভুক্ত এবং বেশ কয়েকটি সদস্য দেশে এই হার ৫ শতাংশেরও নিচে নেমে এসেছে।

দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতির হিসাবে দেখা গেছে, ১৯৮১ থেকে ২০২৩ সালের মধ্যে ইউরোপীয় ব্লকজুড়ে চরম আবহাওয়াজনিত দুর্যোগের ফলে প্রায় ৯০০ বিলিয়ন ইউরো বা ১ দশমিক ০১ ট্রিলিয়ন ডলারের প্রত্যক্ষ আর্থিক ক্ষতি হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই বিশাল আর্থিক ক্ষতির এক-পঞ্চমাংশের বেশি ঘটেছে শেষ তিন বছরে। পরিবেশ সুরক্ষায় নিজেদের পদক্ষেপের কথা উল্লেখ করে ইসিবি জানায়, ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে তারা নিজস্ব কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ৪৬ শতাংশ কমিয়েছে। এ ছাড়া চলতি বছর প্রতিষ্ঠানটি তাদের কেনাবেচাযোগ্য করপোরেট সম্পদের জামানত কাঠামোতেও পরিবেশগত বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.