আপনি পড়ছেন

ইউরোপের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দিয়েছে ফ্রান্স ও জার্মানি। সোমবার ফ্রাঙ্কো-জার্মান সংসদীয় অধিবেশনের ১৪তম যৌথ বৈঠকে উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই আহ্বান জানান। ইউরোপের সুরক্ষায় উপগ্রহভিত্তিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও দূরপাল্লার নিখুঁত মারণাস্ত্র তৈরিকে যৌথ কাজের প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ফ্রান্স-জার্মানি
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, ইউক্রেন যুদ্ধ ইউরোপের পরিচিত নিরাপত্তা ও শান্তির ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘ইউরোপ এখন একটি বড় সন্ধিক্ষণে রয়েছে। আমাদের অবশ্যই নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও বেশি নিয়ন্ত্রণ ও দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে ফ্রান্স ও জার্মানিকে অপরিহার্য ভূমিকা পালন করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপ এবং নতুন প্রতিরোধ কৌশল গড়ে তোলা অব্যাহত থাকবে।

ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সামরিক সক্ষমতা অর্জন এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার যৌথ লক্ষ্যের কথা তুলে ধরেন পিস্টোরিয়াস। তিনি মনে করেন, ইউরোপীয় সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতা একে অপরের পরিপন্থী নয়। একই সঙ্গে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর আওতায় দুই দেশ যৌথভাবে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাচ্ছে এবং তাদের উদ্যোগে গঠিত ‘গ্রুপ অব ফাইভ’ কাঠামোতেও এই পারস্পরিক সহযোগিতা প্রতিফলিত হচ্ছে।

বিশ্বজুড়ে পুনরায় অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে কোনো দেশের পক্ষেই একা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথেরিন ভটরিন। তার মতে, স্বাধীন রাষ্ট্রগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি বিশ্বাসযোগ্য ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে। তিনি উল্লেখ করেন, কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আগাম সতর্কতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো বাস্তব সামরিক সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি।

ইউরোপীয় ইউনিয়নের তহবিল যেন মহাদেশের বাইরের সরবরাহকারীদের পেছনে খরচ না হয়, সে বিষয়ে সতর্ক করেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ইইউর আর্থিক তহবিল যদি মূলত ইউরোপের বাইরের অস্ত্র ক্রয়ে ব্যবহৃত হয়, তবে যেসব নির্ভরতা থেকে আমরা মুক্ত হতে চাইছি, সেগুলোই আবার জেঁকে বসবে।’ অংশীদারিত্বের সফল নজির হিসেবে তিনি ফরাসি বাহিনীর জার্মানির তৈরি এইচকে৪১৬ রাইফেল গ্রহণ এবং যৌথ অ্যারিয়ান ৬ মহাকাশ রকেট প্রকল্পের কথা উল্লেখ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.