আপনি পড়ছেন

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঘিরে আলোচনায় এসেছেন চীনের নারী অ্যালিস হুয়াং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই নারী যে গুপ্তচর, তা জানতেন না জেনসেন হুয়াং। খবর বিবিসির

ট্রাম্প: চীনের ওই নারী যে গুপ্তচর, এনভিডিয়া সিইও তা জানতেন না
ডোনাল্ড ট্রাম্প

জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা নারীর সম্পর্কের বিষয়ে তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গতকাল সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, এ ঘটনায় হুয়াংয়ের সঙ্গে তার কথা হয়েছে। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির একটি অভিযানের লক্ষ্যবস্তু হুয়াং হয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের ধারণা—এমন খবর প্রকাশের পর তিনি এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি না। তিনি বলেছেন, ওই নারী গুপ্তচর—এ কথা তিনি জানতেন না। আমি তাকে সত্যিই বিশ্বাস করি।’

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, এফবিআই বিষয়টি খতিয়ে দেখছে। তবে তদন্ত কবে শুরু হয়েছে বা এর বিস্তারিত কী, সে বিষয়ে কিছু বলেননি তিনি। এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য হুয়াংকে লক্ষ্য করে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। এগুলো অনুমাননির্ভর এবং চীনকে হেয় ও কলঙ্কিত করার উদ্দেশ্যে করা হয়েছে।

জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর সম্পর্ক নিয়ে এনভিডিয়া নিজেই স্বাধীন তদন্তের উদ্যোগ নিয়েছে। ওই নারীকে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানের গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে—এমন কোনো কারণ দেখছে না বলে জানিয়েছে এনভিডিয়া।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের প্রতিষ্ঠান এনভিডিয়া। এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার চিপ তৈরি করে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ২৫ হাজার কোটি ডলার কমে যায়।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, অ্যালিস হুয়াং—যিনি হুয়াং লে নামেও পরিচিত—বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

প্রতিবেদন অনুযায়ী, গত বসন্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি পাঠান। এতে এনভিডিয়া প্রধানের সঙ্গে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়।

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন ছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.