সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের হামলা
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের হামলার ঘটনা ঘটেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

সৌদি প্রেস এজেন্সি জানায়, গতকাল সোমবার পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলে পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সীমিত পরিসরে আগুন লাগলেও তা নিভিয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। পাইপলাইনের কার্যক্রমও ব্যাহত হয়নি।
হামলার পেছনে কারা জড়িত, তা উল্লেখ করা হয়নি। তবে ইয়েমেনে সৌদি আরব ও দেশটির সমর্থনপুষ্ট ইয়েমেনি সরকারি বাহিনীর জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীদের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাপকভাবে কমে গেছে। এ পরিস্থিতিতে প্রণালীটি এড়িয়ে তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সৌদি আরবের এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। আর এরই মধ্যে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানিসংকটের মধ্যে পাইপলাইনটি একাধিকবার হামলার শিকার হয়েছে।
এর আগেও হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের তেল শোধনাগার ও সংরক্ষণাগারসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় বারবার হামলা চালিয়েছে।
আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত পাইপলাইনটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল)। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর পাইপলাইনটি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়। সৌদি আরবের দাবি, ওই হামলাগুলো ইরাক থেকে চালানো হয়েছিল।
হরমুজ দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার পর থেকে সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে। এই পরিমাণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তবে ড্রোনটি কারা উৎক্ষেপণ করেছিল কিংবা ঠিক কোথায় সেটি প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
গত কয়েক সপ্তাহে সৌদি আরবের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র পূর্বাঞ্চলীয় প্রদেশে একাধিকবার হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠীরা। সৌদি আরবের অধিকাংশ তেল ও গ্যাসের মজুত রয়েছে এ অঞ্চলে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরও এখানে অবস্থিত। গত অক্টোবরে এক হামলায় প্রতিষ্ঠানটির স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.