আপনি পড়ছেন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সামরিক দিক থেকে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন ট্রাম্প। খবর আল জাজিরার

ট্রাম্প: সামরিক দিক থেকে ইরান যুদ্ধ কার্যত শেষ
ডোনাল্ড ট্রাম্প

সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এখন যুদ্ধের পরিবর্তে বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে। তার ভাষ্য, ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়া এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে কথা হয়েছে বলে জানান কাতারের প্রধানমন্ত্রী।

তবে যুদ্ধের অবসান হলেও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেন ট্রাম্প। একই সঙ্গে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধ করতে সম্প্রতি ঘোষিত ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও চলবে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ আঞ্চলিক দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে বলে দাবি করেন তিনি।

প্রয়োজনে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতির কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘সামরিক পদক্ষেপ নেওয়া এখন খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো কারণে অভিযান চালানোর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’ সংঘাতের অবসানের দিকে অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি একে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটনকে কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান চান। ইরান আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সংঘাত উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই তেল, গ্যাস ও সার পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা।

এদিকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও লড়াই শুরু করেছে সৌদি আরব। অন্যদিকে দক্ষিণ লেবাননে দখলদারত্বের পাশাপাশি বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

যুদ্ধের প্রায় নয় মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বিক্ষিপ্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপে ‘সীমিত হামলা’ চালানোর কথা জানিয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি, স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্যের জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.