২০২৭ সাল থেকে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই ও রোবটিক্স
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে এসব নতুন বিষয় যুক্ত করা হবে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে মঙ্গলবার ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। ওই বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও এআইয়ের গুরুত্ব বাড়ায় আইসিটি শিক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহার শেখানোই নয়, বরং এআইয়ের দেওয়া তথ্যের সত্যতা যাচাই, ডিপফেক শনাক্তকরণ এবং অনলাইন সুরক্ষার মতো বিষয়েও শিক্ষা দেওয়া হবে। সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থার দৃষ্টান্ত টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের বয়সোপযোগী ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার শেখানো প্রয়োজন।
শ্রেণিভিত্তিক পাঠ্যসূচির বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে এআই, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও রোবটিক্স থাকবে। সপ্তম শ্রেণির পাঠে যুক্ত হবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞানার্জনে এর প্রয়োগ, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার। অষ্টম শ্রেণিতে থাকবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, আইওটি, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির প্রয়োগ, কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক এবং ফ্রিল্যান্সিং। নবম ও দশম শ্রেণির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে এআইয়ের নৈতিক ও অনৈতিক দিক, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এআইয়ের পরিচিতি এবং দৈনন্দিন ও শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায়োগিক দিক পড়ানো হবে।
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ল্যাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাড়ে সাত হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এই ল্যাবগুলোতে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়া ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের অধীনে ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপনসহ শিক্ষক প্রশিক্ষণ ও নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের ওই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা, যেখানে এআইয়ের অপব্যবহার রোধ ও ইতিবাচক প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
এদিকে বৈঠকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বিগত সময়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডিজিটাল ল্যাবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মন্ত্রীর নিজ এলাকায় তা পর্যবেক্ষণের আহ্বান জানান। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বাজেটে আইসিটি খাতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে এবং সংসদ সদস্যের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.