আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও দেশটিতে ভ্রমণনিষেধাজ্ঞায় আটকা পড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কোনোভাবেই ওই দেশ ত্যাগ করতে পারবেন না।

দেশত্যাগে নিষেধাজ্ঞা, জামিন পেয়েও দুবাইয়ে আটকা বেনজীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীন গৃহীত একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের গত অধিবেশনে সাবেক এই পুলিশ প্রধানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, জামিন পাওয়ার অর্থ প্রত্যর্পণ প্রক্রিয়ার সমাপ্তি নয়। প্রত্যর্পণ মূলত একটি বিচারিক ও রাষ্ট্রীয় আইনি কাঠামো। কেবল ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে এই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না। অনুরোধপ্রাপ্ত দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ (সেন্ট্রাল অথরিটি) ও আদালত নিজেদের আইন অনুযায়ী অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং প্রাসঙ্গিক শর্তাবলি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে চূড়ান্ত রায় দেয়। ফলে এই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সরকারের কোনো নিষ্ক্রিয়তা নেই।

ঘটনার বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তদন্তকারী সংস্থার আবেদনে প্রয়োজনীয় নথি যাচাই করে গত বছরের ১১ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। পরবর্তীতে ২০২৬ সালের ১২ জুন ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে তার গ্রেপ্তারের বার্তা দেয়। তখন কূটনৈতিক চ্যানেলে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে বলা হলে বাংলাদেশ মাত্র চার দিনের মাথায় প্রয়োজনীয় সব নথিপত্র পাঠায়। আমিরাত কর্তৃপক্ষের চাহিদামতো পরবর্তী সময়ে অতিরিক্ত তথ্যপ্রমাণও সরবরাহ করা হয়েছে এবং সেখানে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে। এছাড়া সংসদে প্রস্তাবটি পাসের আগেই হালনাগাদ তথ্য চেয়ে পাঠানো চিঠির জবাবে গত ৯ সেপ্টেম্বর এনসিবি আবুধাবি ঢাকায় সর্বশেষ আইনি অগ্রগতির বিবরণ পাঠায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানো হয়েছে। প্রয়োজনীয় রেকর্ড ও তথ্যপ্রমাণ পাওয়ার পর আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় সেসব সম্পদ অবরুদ্ধ, জব্দ বা পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.