আপনি পড়ছেন

দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর মনে হচ্ছে
ডা. শফিকুর রহমান

তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্টতই অকার্যকর মনে হচ্ছে। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিরোধী দলও বসে থাকবে না। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। এসব বিষয়ে আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হয়ে বরং উদ্বেগ বাড়ছে।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, কয়েকটি ঘটনায় সাধারণ মানুষ সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশের হাতে তুলে দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপের তথ্য পাওয়া যাচ্ছে না। সংসদ অধিবেশনের প্রথম দুই দিনেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগের দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ দায় বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। সরকার ব্যর্থ হলে বিরোধী দল হিসেবে তারাও নিজেদের দায়িত্ব পালন করবে। কারণ, দেশের স্বার্থ সবার আগে।

বিরোধী দল হিসেবে সরকারের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সহযোগিতা চাইলে বিরোধী দল আন্তরিকতার সঙ্গে তা বিবেচনা করবে।

অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে কাজ করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তখন সংকটের সময়ে বিভিন্ন পক্ষকে আলোচনায় যুক্ত করা হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চান তিনি।

শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে মানুষ জীবন ও রক্ত দিয়েছে। সীমান্ত পেরিয়ে ফ্যাসিবাদী শক্তি দেশে ফিরে অস্থিতিশীলতা তৈরি করুক, তা মেনে নেওয়া হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যে অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে জামায়াত নিষিদ্ধ ছিল, দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। তখন রাজনৈতিক কর্মসূচি পালন করতে গেলেই মামলা ও গ্রেপ্তারের আশঙ্কা থাকত বলে উল্লেখ করেন তিনি।

সবশেষে শফিকুর রহমান বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিরোধী দল হিসেবে তারা দায়িত্বশীল ভূমিকা রাখতে চান, তবে দেশে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোনো সুযোগ দেওয়া যাবে না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.