স্বরাষ্ট্রমন্ত্রী: পাহাড়ে পাঁচ বছরে ৩১৬ হত্যাকাণ্ড
পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় মোট ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন সাধারণ নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে সশস্ত্র দলগুলোর হামলায় নিরাপত্তা বাহিনীর ৫৫ জন সদস্যসহ অন্তত ৪৯০ জন আহত হয়েছেন।

১১ নভেম্বর জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, একই সময়ে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিগত পাঁচ বছরে পাহাড়ে বাঙালি সম্প্রদায়ের ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার সশস্ত্র হামলা চালানো হয়েছে। এ ছাড়া তিন পার্বত্য জেলায় ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং ৩৭৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়ে সংসদ সদস্য তথ্য জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান অপারেশন উত্তরণ অব্যাহত রয়েছে।’ পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সরকার কঠোর নীতি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঞ্চলিক সশস্ত্র দলগুলোর নতুন ও পুরোনো তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ে সশস্ত্র দলগুলোর গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হচ্ছে। প্রয়োজনে এই কার্যক্রমে বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজির উৎস এবং আর্থিক সহায়তাকারী নেটওয়ার্কগুলো শনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছে। চাঁদাবাজি রুখতে তল্লাশিচৌকির সংখ্যা বাড়ানো হয়েছে এবং মোবাইল আর্থিক সেবাসহ সব ধরনের লেনদেনে নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা এবং নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সমতল থেকে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহকারী চক্রগুলোকেও শনাক্ত করছে পুলিশ ও এসআরবি।
পাহাড়ে চলমান যৌথ অভিযানে আঞ্চলিক সশস্ত্র দলগুলোর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট পোশাক, ড্রোন এবং সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.