আপনি পড়ছেন

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বা নাগরিক সেবায় কোনো ধরনের বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ১১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় এই নির্দেশনা আসে।

শাহে আলম: নাগরিক সেবায় বিঘ্ন ঘটালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত
এলজিইডি ভবনে আয়োজিত জাতীয় কর্মশালায় বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নগরায়ণের প্রধান চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভার অন্যতম প্রধান দায়িত্ব হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট ল্যান্ডফিল নেই।’ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের সুবিধার্থে দ্রুত আধুনিক ল্যান্ডফিল স্থাপনের ওপর তিনি গুরুত্ব দেন।

পৌর মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়মের কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে মাস্টারপ্ল্যান নির্বাচনে বড় ধরনের অনিয়ম হয়েছিল। ফলে অনেক যোগ্য ও সক্ষম পৌরসভা এই সুবিধা থেকে বঞ্চিত হয়। নীতিগতভাবে জেলা পর্যায়ের ও প্রথম শ্রেণির পৌরসভাগুলোর এই তালিকায় অগ্রাধিকার পাওয়ার কথা ছিল।

সেবা প্রদানে প্রশাসনিক হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতির কথা পুনর্ব্যক্ত করেন মীর শাহে আলম। নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে কিছু পৌরসভায় ইচ্ছাকৃতভাবে সেবা বন্ধ রাখা বা দুর্নীতি করার অভিযোগ এসেছে বলে তিনি উল্লেখ করেন। জন্ম ও মৃত্যু নিবন্ধনে নাগরিক দুর্ভোগ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন। এ ছাড়া সৌর প্যানেলের জন্য বরাদ্দ অর্থ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশজুড়ে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিমন্ত্রী প্রকৌশলীদের কেবল সড়ক নির্মাণে সীমাবদ্ধ না থেকে বহুমুখী নাগরিক সুবিধার দিকে নজর দেওয়ার নির্দেশ দেন। তিনি শিশু পার্ক ও কবরস্থান নির্মাণ, নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের তাগিদ দেন।

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আগামী চার বছরে ৪ কোটি পরিবারের নারী প্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এর অংশ হিসেবে চলতি বছরেই ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৪১ লাখ নারীকে এই সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিতে ইংরেজির পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষার মতো আন্তর্জাতিক ভাষাগুলো প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। এ ছাড়া ৩ লাখ ৫০ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানকে রাষ্ট্রীয় সম্মানী প্রদান এবং প্রতিটি ইউনিয়নে উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দের পরিকল্পনার কথাও তিনি জানান।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বেশ কয়েকটি পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীরা অংশ নেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.