ফ্রান্সের জাতীয় ডাক পরিষেবা ‘লা পোস্ট গ্রুপ’-এর ডিজিটাল সহযোগী প্রতিষ্ঠান মায়লেভায় বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এই সাইবার হামলায় দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। রবিবার ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

ফ্রান্সের ইতিহাসে অন্যতম বড় তথ্য ফাঁসের ঘটনা
ল্যাপটপে কোডিং বা হ্যাকিংয়ের দৃশ্য

দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ‘ল্য ফিগারো’ এবং ‘লা ট্রিবুন’-এর প্রতিবেদন অনুযায়ী, লা পোস্টের ডিজিটাল শাখা ডকাপোস্টের অধীনে পরিচালিত মায়লেভায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটে।

সাইবার নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্ম ‘Cyberattaque.org’-এর তথ্যের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই তথ্য ফাঁসের ফলে ফ্লান্দ্রে ওপেল হ্যাবিট্যাট ও আলতেয়াল নামের সামাজিক আবাসন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন মেডিকেল ল্যাবরেটরি এবং সুরেনেস অঞ্চলের ফশ হাসপাতালের রোগীরাও এর শিকার হয়েছেন।

হ্যাকাররা বকেয়া অর্থ পরিশোধের তাগিদ দেওয়া বিভিন্ন চিঠির তথ্যে প্রবেশ করতে সক্ষম হয়। এর ফলে গ্রাহকদের ইনভয়েস নম্বর, চিকিৎসার তারিখ এবং বকেয়া অর্থের পরিমাণের মতো সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যায়।

ঘটনার পরপরই মায়লেভা কর্তৃপক্ষ ফ্রান্সের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ ‘ন্যাশনাল কমিশন ফর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সিভিল লিবার্টিজ’-এ (সিএনআইএল) বিষয়টি জানায়। একই সঙ্গে এ ঘটনায় একটি আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগও দায়ের করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আইনি বাধ্যবাধকতা মেনে ক্ষতিগ্রস্ত সব করপোরেট গ্রাহককে বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে ঘটনাটির বিচারিক তদন্ত চলছে।

মায়লেভা ৭০ হাজারের বেশি করপোরেট গ্রাহককে সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি মূলত বেতন বিবরণী (পে-স্লিপ), ইনভয়েস এবং রেজিস্ট্রি চিঠি পাঠানোর কাজ পরিচালনা করে। দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ এই হামলার শিকার হয়েছে। ফরাসি সংবাদমাধ্যমগুলো এটিকে ফ্রান্সের ইতিহাসে অন্যতম বৃহৎ তথ্য ফাঁসের ঘটনা বলে আখ্যা দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.