আপনি পড়ছেন

জননিরাপত্তা রক্ষা ও পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় পাঁচ টন বিপজ্জনক বিস্ফোরকের পূর্বনির্ধারিত নিয়ন্ত্রিত বিস্ফোরণ স্থগিত করেছে মার্কিন সেনাবাহিনী। পূর্বপরিকল্পনা অনুযায়ী এটি শুক্রবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক কর্মকর্তারা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

আয়োয়ায় পাঁচ টন বিস্ফোরক ধ্বংসের অভিযান স্থগিত
কাঁধে মার্কিন পতাকার ব্যাজযুক্ত পোশাক পরিহিত সেনাসদস্য

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই স্থগিতাদেশের ঘোষণা দেন ভারপ্রাপ্ত মার্কিন সেনা সচিব অ্যাডাম টেলে। তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তাই সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’ আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে অবস্থিত আইওয়া আর্মি অ্যামোনিশন প্ল্যান্টে এই নিয়ন্ত্রিত বিস্ফোরণ আগামী সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত স্থগিত রাখতে আর্মি ম্যাটেরিয়েল কমান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অ্যাডাম টেলে উল্লেখ করেন, ওই অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা হ্রাস পেলে বিস্ফোরক উপাদানগুলো আরও বেশি অস্থিতিশীল হয়ে ওঠার ঝুঁকি তৈরি হতো। তাই তাপমাত্রা কমার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অভিযানটি পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে সার্বিক ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায়।

পরিকল্পিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল অত্যন্ত পরিবর্তনশীল রাসায়নিক যৌগ ক্ষয়প্রাপ্ত ‘লেড অ্যাজাইড’ ধ্বংস করা। ডেটোনেটরে ব্যবহৃত মারাত্মক সংবেদনশীল এই উপাদানটি চলতি বছরের শুরুর দিকে আইওয়া আর্মি অ্যামোনিশন প্ল্যান্টের সংরক্ষণাগারে শনাক্ত করা হয়।

মার্কিন সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, বিস্ফোরণের ফলে সীসার কণাযুক্ত ধূলিমেঘ তৈরি হতে পারে। এই বিষাক্ত ধূলিকণা পূর্ব আইওয়া এবং পার্শ্ববর্তী ইলিনয় অঙ্গরাজ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কণাগুলো কৃষিজমি, খেলার মাঠ এবং অন্যান্য উন্মুক্ত স্থানে ছড়িয়ে পড়তে পারে।

এই পরিস্থিতিতে মিডলটাউনের প্রায় ৩৬০ জন বাসিন্দাকে অভিযানের সময় এলাকা ত্যাগ করতে অথবা ঘরের ভেতরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে। কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, দ্রুতগতির দুটি বিস্ফোরণের কারণে বিকট শব্দ, ভূকম্পন এবং আকাশে দৃশ্যমান ধুলোবালির সৃষ্টি হতে পারে।

তবে মার্কিন সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রিত এই বিস্ফোরণেই তাৎক্ষণিক ঝুঁকি সবচেয়ে কম। অ্যাডাম টেলে জানান, মার্চ মাসে সেনাবাহিনী এই ক্ষয়িষ্ণু উপাদানের সন্ধান পায় এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীদারদের সম্ভাব্য বিপদের বিষয়ে অবগত করতে শুরু করে। তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ), বিশেষজ্ঞ দল এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কম ঝুঁকির উপায় হলো নিয়ন্ত্রিত বিস্ফোরণ।’

মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) বিস্ফোরকবাহী ৬৮টি ড্রামের জন্য একটি জরুরি অনুমতিপত্র জারি করেছে। সংস্থাটি পুরো বিষয়টিকে মানবস্বাস্থ্য এবং পরিবেশের জন্য এক ‘আসন্ন ও মারাত্মক হুমকি’ হিসেবে বর্ণনা করেছে।

এদিকে সেনাবাহিনীর এই পরিকল্পনা আইনি বাধার মুখে পড়েছে। বিবিসি নিউজের বরাত দিয়ে জানা যায়, বিস্ফোরণ বন্ধের দাবিতে বৃহস্পতিবার আদালতে একটি মামলা দায়ের করেছে দুটি পরিবেশবাদী সংগঠন। আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিলের জেনারেল কাউন্সেল মাইকেল স্মিড বলেন, ‘ইপিএ নিজেই স্বীকার করেছে যে মানুষের শরীরে সীসার প্রবেশের কোনো নিরাপদ মাত্রা নেই।’ সম্ভাব্য বিষাক্ত ধূলিকণা ছড়িয়ে পড়তে পারে এমন কোনো পদ্ধতি বেছে নেওয়ার আগে কর্তৃপক্ষ সব ধরনের বিকল্প খতিয়ে দেখেছে কি না, সে বিষয়ে বাসিন্দাদের স্পষ্ট নিশ্চয়তা পাওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.