আপনি পড়ছেন

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি ডাটাবেজে সাইবার অনুপ্রবেশের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এই ঘটনার মাধ্যমে হয়তো অপ্রকাশিত অনেক গোপন তথ্য জনসমক্ষে চলে আসতে পারে। শনিবার ফক্স নিউজের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প: এফবিআইয়ের তথ্য ফাঁস ভালো লক্ষণ নয়
এফবিআই সদর দপ্তর

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি সম্প্রতি এই সাইবার হামলার বিষয়টি জানতে পেরেছেন এবং এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, ‘এটি কোনো ভালো বিষয় নয়। আমি বিষয়টি একদমই পছন্দ করছি না।’ এরপরই তিনি যোগ করেন, ‘হতে পারে আমরা এমন কিছু তথ্য জানতে পারব, যা অন্য কোনোভাবে আমরা কখনোই জানতে পারতাম না।’

সাক্ষাৎকারে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন সংক্রান্ত তদন্ত ও বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন, যা নিয়ে তিনি এর আগেও বারবার সমালোচনা করেছেন। তিনি ইঙ্গিত দেন, এই তথ্য ফাঁসের ফলে আলোচিত বিষয়গুলো এবং নির্বাচনে কথিত কারচুপির নানা তথ্য প্রকাশ্যে আসতে পারে। কোনো সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন না করেই তিনি বলেন, ‘হতে পারে নির্বাচনে যেসব কারচুপি হয়েছিল, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমি ভাবছি কাজটি আসলে কে করছে। কারণ রাশিয়া, রাশিয়া ও রাশিয়া সম্পর্কে বিশদ জানতে পারা কি দারুণ এক ব্যাপার হবে না?’ এ বিষয়গুলো দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জনগণের এই বিষয়ে আরও বেশি জানা উচিত।

এদিকে তদন্ত সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাতে শুক্রবার সিএনএন জানায়, ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারে (এনসিআইসি) অনুপ্রবেশের একটি ঘটনা তদন্ত করছে এফবিআই। এটি একটি দেশব্যাপী ডাটাবেজ, যা গ্রেফতারি পরোয়ানা ও অপরাধের রেকর্ড যাচাইয়ের কাজে ফেডারেল, অঙ্গরাজ্য এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ব্যবহার করে থাকে।

প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা সাম্প্রতিক দিনগুলোতে এই সিস্টেমে প্রবেশাধিকার পেয়েছিল। তবে এ বিষয়ে এফবিআই এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ব্যাংক, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় একের পর এক প্রযুক্তিগত অচলাবস্থার পরেই এই সাইবার অনুপ্রবেশের বিষয়টি সামনে এলো। এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণকে সাইবার নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে মার্কিন প্রশাসন তৎপর রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.