রুশ তেলের বাজারে অস্থিরতা: জ্বালানি রপ্তানি নিষেধাজ্ঞার ইঙ্গিত
ইউক্রেনের হামলার মুখে বেশ কয়েকটি তেল শোধনাগারে সংস্কারকাজ চলায় রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত রয়েছে। বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।

তিনি জানান, জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলার কারণে সৃষ্ট ঘাটতি মেটাতে কর্তৃপক্ষ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করছে।
আলেকজান্ডার নোভাক বলেন, ‘বেশ কয়েকটি তেল শোধনাগারে বর্তমানে সংস্কারকাজ চলার কারণে সার্বিক পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে।’
তিনি জানান, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে রুশ সরকার। এর অংশ হিসেবে প্রতিবেশী ও দূরের বিভিন্ন দেশ থেকে জ্বালানি আনা হচ্ছে।
নোভাক বলেন, ‘প্রতিবেশী ও দূরের দেশগুলো থেকে জ্বালানি এনে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সব ধরণের প্রচেষ্টা চালানো হচ্ছে।’
বর্তমান পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল হলেও জ্বালানি ঘাটতি এখনও রয়ে গেছে বলে উল্লেখ করেন নোভাক। এই ঘাটতি মূলত বিদেশি সরবরাহ দিয়ে পূরণ করা হচ্ছে। এর আগে তিনি তেল শোধনাগারগুলো দ্রুত সচল করা, অতিরিক্ত অফ-স্পেসিফিকেশন জ্বালানির ব্যবস্থা করা এবং পেট্রোলিয়াম পণ্য আমদানি অব্যাহত রাখাকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছিলেন।
নোভাক জানান, ২০২৭ সালের জানুয়ারির পরও পেট্রল রপ্তানিতে আরও বিধিনিষেধ আরোপ করা হবে কিনা, সে বিষয়ে ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি জানান, অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও চাহিদার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৬ সালের পরও পেট্রল আমদানির অনুমোদনের মেয়াদ বাড়ানো হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি রাশিয়ার নিজস্ব পরিশোধন সক্ষমতা এবং বাজারে সরবরাহ বজায় রাখার ওপর নির্ভর করবে।
তিনি বলেন, ‘আমরা যথাসময়ে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেব।’
এছাড়াও নোভাক নিশ্চিত করেছেন, কেরোসিন রপ্তানির ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য বিবেচনা করে এই নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.