লিবিয়া চুক্তি নিয়ে ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান তুরস্কের
লিবিয়ার সঙ্গে ২০১৯ সালে স্বাক্ষরিত সমুদ্রসীমা নির্ধারণ চুক্তি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের গৃহীত প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। আঙ্কারার দাবি, সমুদ্রসীমা সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো ধরনের এখতিয়ার নেই। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে প্রস্তাবটি গৃহীত হওয়ার পর এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘২০১৯ সালে লিবিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমুদ্রসীমা চিহ্নিতকরণ সংক্রান্ত সমঝোতা স্মারক নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্লেনারি অধিবেশনে গৃহীত প্রস্তাবটি আমরা প্রত্যাখ্যান করছি। প্রস্তাবটিতে পক্ষপাতদুষ্ট ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।’
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, সমুদ্রসীমা নির্ধারণের ওপর ইউরোপীয় ইউনিয়নের কোনো কর্তৃত্ব নেই। ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব আদালত (কোর্ট অব জাস্টিস অব দ্য ইইউ)-এর একটি রায়েও বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে।
সদস্য দেশগুলোর মধ্যে সংহতির অজুহাতে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাব গ্রহণ করায় ইউরোপীয় পার্লামেন্টের তীব্র সমালোচনা করে তুরস্ক। সংস্থাটির এমন পদক্ষেপকে সম্পূর্ণ অনর্থক বলেও আখ্যায়িত করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘সংলাপ, সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমেই কেবল পূর্ব ভূমধ্যসাগরে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও ভবিষ্যতে এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবেন বলে আঙ্কারা প্রত্যাশা করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.