প্রথমবার পিতৃত্বকালীন ছুটি চালু করল তামিলনাড়ু সরকার
বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে সন্তান জন্মের আগে বা পরে পুরুষ কর্মীরা নির্ধারিত ছুটি নেওয়ার সুযোগ পাবেন।

২৬ নভেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্তের ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তিনি জানান, সন্তান জন্মের সর্বোচ্চ ১৫ দিন আগে থেকে শুরু করে জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে উপযুক্ত কর্মচারীরা এই ছুটি ভোগ করতে পারবেন।
সন্তান প্রসবের সময় পরিবারের পাশে থাকতে পুরুষ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটির দাবি জানানো হচ্ছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরুষ কর্মচারীদের অনুরোধ বিবেচনা করে রাজ্য সরকার এই ছুটির আদেশ জারি করেছে। সন্তান জন্মের সময়কালীন দিনগুলোতে বাবার উপস্থিতির গুরুত্বকে স্বীকৃতি দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়, সন্তান জন্মের আগের ও পরের সময়টি মা এবং নবজাতক উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে বাবারা সন্তানের দেখভালের দায়িত্ব ভাগ করে নেবেন এবং পরিবারের পাশে থেকে মানসিক ও শারীরিক সহায়তা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তামিলনাড়ুতে বর্তমানে উপযুক্ত নারী সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। এর আগে আগস্টে রাজ্য সরকার তৃতীয় সন্তান জন্মদানের ক্ষেত্রেও নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার পরিকল্পনার কথা জানায়।
রাজ্যটিতে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ২০১১ সালে ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছিল। এরপর ২০১৬ সালে তা বাড়িয়ে নয় মাস এবং ২০২১ সালের জুলাই মাসে এক বছর করা হয়।
সরকারি একটি সূত্রের বরাতে জানা যায়, যেসব নিয়মিত নারী সরকারি কর্মচারীর দুইটির কম জীবিত সন্তান রয়েছে, কেবল তারাই এই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান। আর প্রচলিত বিধি অনুযায়ী, দুই বা তার বেশি সন্তান থাকা নারী কর্মচারীরা পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.