আপনি পড়ছেন

ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানের সঙ্গে জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুই নেতা এ সংক্রান্ত একটি জোট চুক্তিতে স্বাক্ষরের বিষয়ে একমত হন।

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোট ও গোলানের সমঝোতা
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট

দল দুটির এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলান দল দুটির মধ্যে একটি জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন।’ তবে দলগুলোর পক্ষ থেকে এই চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।

এর আগে সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছিলেন আইজেনকোট। সেই ঘোষণার কয়েক দিন পর গোলানের সঙ্গে এই নতুন সমঝোতা হলো।

ইসরায়েলে জোট চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় দলগুলো সরকার পরিচালনায় কীভাবে একসঙ্গে কাজ করবে, তাদের পারস্পরিক অঙ্গীকার কী হবে এবং দেশটির আইনসভা নেসেটে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন ও ভোটের ক্ষেত্রে তারা কীভাবে সমন্বয় করবে।

আইজেনকোটের ইয়াশার, লিবারম্যানের ইসরায়েল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং গোলানের ডেমোক্র্যাটসকে নিয়ে গঠিত হয়েছে ‘চেঞ্জ ব্লক’। ১২০ আসনের নেসেটে এই জোটের বর্তমানে ৪৮টি আসন রয়েছে। ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস দলের সমর্থন পেলে জোটটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে।

বেনিয়ামিন নেতানিয়াহুর পুনরায় সরকার গঠন ঠেকাতে ১৯টি আসন থাকা আরব দলগুলো আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে সংসদীয় সমর্থন দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

সরকার গঠনের জন্য আইজেনকোট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। তবে প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে অতিরিক্ত ১৪ দিনের এককালীন সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.