বেথলেহেমে নতুন বসতি সড়ক নির্মাণ শুরু ইসরায়েলের
অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণ-পূর্বে একটি নতুন বসতি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি একটি মানবাধিকার সংস্থার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বেথলেহেমের তুকু শহরের উপকণ্ঠ থেকে বারিয়াত জাতারা ও আল-বায়াদেরের দিকে এই সড়ক সম্প্রসারণের কাজ শুরু করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বেদুইন অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ‘আল-বাইদার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব বেদুইন রাইটস’ জানায়, ইসরায়েলি ভারী যন্ত্রপাতি দিয়ে জমি পরিষ্কার করে নতুন বসতি সড়ক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। সংস্থাটি ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি ও সম্পত্তির ওপর এর মারাত্মক পরিণতি নিয়ে সতর্ক করেছে।
সংস্থাটি আরও জানায়, তুকু ও বারিয়াত জাতারার আশপাশে অব্যাহত বসতি সম্প্রসারণ কার্যক্রম স্থানীয় কৃষি ও চারণভূমির জন্য চরম হুমকি সৃষ্টি করছে। এর ফলে ফিলিস্তিনি বাসিন্দা ও কৃষকদের চলাচলের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ হচ্ছে।
এর আগে কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এবং তুকু পৌরসভা সতর্ক করে বলেছিল, শহরের চারপাশের গ্রামীণ অঞ্চলগুলোকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে এই সড়ক তৈরি হচ্ছে। এর ফলে ফিলিস্তিনিদের শহুরে সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে এবং হাজার হাজার দুনাম কৃষি জমি বেদখল হয়ে যাবে।
আল-বাইদারের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি ভূমির ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে বেথলেহেমের পূর্বে জাতারা শহরের জমিতে নতুন ইসরায়েলি পশুপালন কেন্দ্রিক ফাঁড়ি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনি কৃষক ও রাখালদের যাতায়াত সীমিত করা হচ্ছে।
ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের ২০২৬ সালের জুলাই মাসের তথ্যানুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৭০টি বসতি এবং ৪০০টি ফাঁড়িতে প্রায় ৭ লাখ ৯০ হাজার ইসরায়েলি দখলদার বসবাস করছে।
অন্যদিকে, ইসরায়েলের ইয়েশা কাউন্সিলের ২০২৬ সালের জানুয়ারির পৃথক পরিসংখ্যানে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেম ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারের সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৩২৭ জন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত ২৩৩৪ নম্বর প্রস্তাব অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোর কোনো আইনি বৈধতা নেই এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
এছাড়া ২০২৪ সালের ১৯ জুলাই দেওয়া এক আন্তর্জাতিক আদালত (আইসিজে) তার আইনি মতামতে জানায়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি বেআইনি এবং তা দ্রুততম সময়ে শেষ করতে হবে। একই সঙ্গে অবিলম্বে সব বসতি সম্প্রসারণ বন্ধ ও সকল বসতি স্থাপনকারীকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.