ইসরায়েলে বিমানবন্দর অভিমুখী সড়ক অবরোধ কট্টরপন্থিদের
বাধ্যতামূলক সামরিক সেবা এড়ানোর দায়ে ধর্মীয় শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ইসরায়েলে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী সড়ক অবরোধ করেছেন কট্টরপন্থি ইহুদি বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার গভীর রাতে তেল আবিবের কাছে অবস্থিত দেশটির প্রধান এই বিমানবন্দরের প্রবেশপথগুলোতে অবস্থান নেন কট্টরপন্থি হারেদি সম্প্রদায়ের সদস্যরা। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ-এ প্রকাশিত এক পুলিশ বিবৃতিতে জানানো হয়, হারেদি বিক্ষোভকারীরা নিজেদের শরীর ও বাস ব্যবহার করে রাস্তা আটকে দেন। এতে বিমানবন্দরে যাতায়াত বিঘ্নিত হয় এবং গাড়িচালকদের জন্য চরম ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত পুলিশের সহায়তায় সড়ক উন্মুক্ত ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে পুলিশ উল্লেখ করে।
এর দুই দিন আগে সামরিক সেবা এড়ানোর অভিযোগে বেন গুরিয়ন বিমানবন্দরের প্রবেশপথ থেকে এক ধর্মীয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে সামরিক কারাগারে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এর জের ধরেই বিমানবন্দর অভিমুখে এই তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দ্য জেরুজালেম পোস্টের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দিনের শুরুতে জেরুজালেমের বার-ইলান মোড়ে পৃথক এক বিক্ষোভ চলাকালে এক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সন্দেহে একজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চলতি সপ্তাহের শুরু থেকেই হারেদিদের বিক্ষোভের কারণে জেরুজালেম ও বনে বারাকের প্রধান প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। এসব এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং অনেককে গ্রেপ্তার করা হয়। কট্টরপন্থি ‘জেরুজালেম ফ্র্যাকশন’ নামের একটি গোষ্ঠী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। গোষ্ঠীটি ইসরায়েলি সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাধ্যতামূলক নিয়োগের কঠোর বিরোধিতা করে আসছে।
ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনার সময়ে হারেদিদের সামরিক নিয়োগ সংক্রান্ত বিরোধের মধ্যে এই বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। এর আগে বুধবার দেশটির পার্লামেন্ট নেসেটে বাধ্যতামূলক সামরিক সেবা এড়ানো ব্যক্তিদের গ্রেপ্তার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত রাখার একটি বিল প্রাথমিক ভোটে বাতিল হয়ে যায়। চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বিলটির বিপক্ষে ৬৩ জন এবং পক্ষে ৪৯ জন আইনপ্রণেতা ভোট দেন।
২০২৪ সালের জুনে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে এক ঐতিহাসিক রায় দেন। রায়ে আদালত জানান, কট্টরপন্থি শিক্ষার্থীদের জন্য সামরিক সেবায় ঢালাও ছাড় অব্যাহত রাখার কোনো আইনি ভিত্তি নেই। একই সঙ্গে আদালত বিদ্যমান বাধ্যতামূলক নিয়োগ আইন কার্যকরের জন্য সরকারকে নির্দেশ দেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.