আপনি পড়ছেন

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে চূড়ান্ত ভোট গণনা শেষে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ক্ষমতাসীন জোট। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলে এমন চিত্র উঠে আসায় ক্ষমতা ধরে রাখতে এখন মধ্যপন্থি একটি দলের ওপর নির্ভর করতে হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনকে। এর আগে ৭ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত গণনায় নিউজিল্যান্ডে ঝুলন্ত পার্লামেন্ট
নিউজিল্যান্ডের একটি ভোটকেন্দ্র

রেডিও নিউজিল্যান্ডের (আরএনজেড) প্রতিবেদনে বলা হয়, ১৩০ আসনবিশিষ্ট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ৬৬টি আসনের প্রয়োজন। তবে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৬৫টি আসন, যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন কম। প্রায় ৪ লাখ ৮৫ হাজার বিশেষ ভোট গণনার পর ন্যাশনাল পার্টি তাদের দুটি আসন লেবার পার্টির কাছে হারিয়েছে। অন্যদিকে গ্রিন পার্টি অতিরিক্ত একটি আসন নিজেদের ঝুলিতে তুলেছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্পিনঅফের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীনদের মধ্যে ন্যাশনাল পার্টি এককভাবে ৪০টি আসন লাভ করেছে। জোটের অপর দুই শরিক এসিটি ১৩টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট ১২টি আসন পেয়েছে। অপরদিকে বিরোধী দলগুলোর মধ্যে লেবার পার্টি ৩৬টি, গ্রিন পার্টি ১৭টি এবং তে পাতি মাওরি পাঁচটি আসনে জয়লাভ করেছে।

এই পরিস্থিতিতে কিউলাই ওংয়ের নেতৃত্বাধীন মধ্যপন্থি অপরচুনিটি পার্টি সাতটি আসন পেয়ে সরকার গঠনের মূল নিয়ামক হয়ে উঠেছে। ওং জানান, একটি স্থিতিশীল সরকার গঠনের স্বার্থে প্রয়োজনীয় সব বিকল্পের পথই তাদের জন্য খোলা রয়েছে। জোটে যাওয়ার ক্ষেত্রে দলটির উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে কঠোর প্রতিযোগিতা আইন প্রণয়ন, রাজনৈতিক অনুদানে বিধিনিষেধ আরোপ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুস্পষ্ট প্রতিশ্রুতি। তবে বিরোধী তিনটি দলের সাথে অপরচুনিটি পার্টি একাট্টা হলেও তাদের মোট আসন সংখ্যা দাঁড়াবে ৬৫টি, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে এক আসন কম।

এদিকে ফলাফল পুনর্গণনার জন্য বিচার বিভাগীয় আবেদনের সুযোগ রয়েছে আগামী তিন কার্যদিবস পর্যন্ত। ফলে এই প্রক্রিয়ায় পার্লামেন্টের ক্ষমতার ভারসাম্যে আবারও কোনো পরিবর্তন আসে কি না, তা দেখার বিষয়। নতুন প্রশাসন শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২ শতাংশ, যা ২০২৩ সালের ৭৮ দশমিক ২ শতাংশের তুলনায় কিছুটা কম।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.