আপনি পড়ছেন

সাইবার হামলার শিকার হয়েছে ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)। হামলার পর সংস্থাটির সংবাদ ও অন্যান্য কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু অ্যাজেন্সির

সাইবার হামলার শিকার এএফপি, বন্ধ কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম
এজেন্স ফ্রান্স-প্রেস। ছবি- সংগৃহীত

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভ্যন্তরীণ এক ই-মেইল অনুযায়ী, বৃহস্পতিবার প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টায় (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা) হামলা শুরু হয়। এএফপির গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সংস্থাটির সংবাদ ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন।

ই-মেইলে বলা হয়, অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই আমাদের কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।

প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এএফপি আরও জানায়, বাইরের বিশেষজ্ঞদের সহায়তায় হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার ওপর ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার কোনোটি আর্থিক লাভের উদ্দেশ্যে অপরাধী চক্র চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য হামলাগুলোর লক্ষ্য ছিল অস্থিতিশীলতা সৃষ্টি করা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.