নতুন বেতন কাঠামোর আওতায় আসছেন টেক্সটাইল শ্রমিকরা
তৈরি পোশাক খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত সময়ের আগেই টেক্সটাইল শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিএমএ। সংগঠনটি উল্লেখ করেছে, ২০২৪ সালে টেক্সটাইল খাতের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, নিয়মানুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রয়েছে। তবে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর প্রাথমিক বস্ত্র খাতের শ্রমিকদের জন্যও দ্রুত মজুরি পুনর্নির্ধারণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সংগঠনটি জানিয়েছে, একটি ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য কাঠামো তৈরির লক্ষ্যে শ্রমিক, শ্রমিক সংগঠন এবং কারখানার মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত মজুরি রূপরেখা চূড়ান্ত করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য।
বিজ্ঞপ্তিতে কারখানার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিটিএমএ বলেছে, মজুরির দাবিতে কিছু কারখানায় শ্রমিকদের একটি অংশ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। স্বার্থান্বেষী মহলের উসকানিতে এমন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান। তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতার কারণে বিপুল অঙ্কের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
সংগঠনটি আরও উল্লেখ করেছে, সরকার যেখানে বিষয়টি সমাধানে কার্যকর উদ্যোগ নিয়েছে, সেখানে উৎপাদন ব্যাহত করে আন্দোলন চালিয়ে যাওয়া আত্মঘাতী। টেক্সটাইল খাতের ধারাবাহিকতা রক্ষায় এবং একটি টেকসই মজুরি কাঠামো গঠনে শ্রমিক ও মালিকপক্ষসহ সব অংশীজনকে সংযম ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিটিএমএ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.